পন্টিংয়ের ছোঁয়াতেই বদলে গিয়েছে তাঁর জীবন, জানালেন আভেশ খান
আপডেট করা - Jan 29, 2022 7:24 pm

দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই তাঁর উথ্থান। ২০২১ সালে আইপিএলের মঞ্চে আভেস খানের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন সকলে। আর সেই পারফরম্যান্সই আভেশের জন্য ভারতীয় দলের দড়জাও খুলে দিয়েছিল। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল। কিন্তু এই সাফল্য তিনি হয়ত পেতেন না। যদি এক তারকা ক্রিকেটার তাঁর পিছনে না থাকতেন। রিকি পন্টিংয়ের জন্যই নাকি আজ তিনি সাফল্যের রাস্তায় হাঁটতে পেরেছেন। তাঁর সাফল্যেপ নেপথ্য কারিগড় হিসাবে এতদিন পর পন্টিংয়ের নাম সামনে আনলেন আভেশ খান।
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের সদস্য ছিলেন আভেশ খান। আর সেই সময়ই শেষ দু বছর দলের কোচ হিসাবে পেয়েছেন রিকি পন্টিং। আর তাতেই যেন বদলে গিয়েছেন তাঁর জীবন। শেষ দু বছর দিল্লি ক্যাপিটালসের জন্য আইপিএলের মঞ্চে ছিল সোনার সময়। আর তার ছাপ পড়েছে আভেশ খানের মতো তরুণ বোলারের খেলাতেও।
দিল্লিতে এক সময় রাবাডা, নর্তজেদের মতো বোলাররা ছিলেন। সেই সময় তাঁর সুযোগ পাওয়াই প্রায় অসম্ভব ছিল। কিন্তু তাদের চোটের জন্যই সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই সময়ই পন্টিংয়ের পেপটক আর উপদেশ মানসিকভাবে আরও শক্তিশালী করেছিল আভেশ খানকে। সেই প্রসঙ্গে জানাতে গিয়েই আভেশ খান বলেন, রাবাডা এবং নর্তজের চোট হওয়ার পরই বুঝতে পেরেছিলাম একটা ম্যাচে নামার সুযোগ অন্তত পাব। সেজন্যই প্রচন্ড চিন্তিতও ছিলাম। এই সময়ই নানান উপদেশ এবং রিকি পন্টিংয়ের পেপটক সাহস জুগিয়েছিল আমায়। আমার ভিতর যে দক্ষতা রয়েছে, সেটাই এবার গোটা বিশ্বের সামনে দেখানোর সময় এসেছে, বলেছিলেন পন্টিং।
আভেশ আরও জানান, পন্টিংই আমায় সাহস জুগিয়েছিল সেই সময়। তিনিই বলেছিলেন যে আমার সময় এসেছে, ক্রিকেটের বাইশগজে আমিও যে কী করতে পারি সেটা এবার বিশ্বকে দেখাতে হবে। আর সেই কথা গুলোতেই ক্রমশ মানসিক শক্তি দৃড় হয়েছিল। আর তাতেই সাফল্য পেয়েছিলাম।
২০২১ সালে আইপিএলের মঞ্চে দিল্লির জার্সিতে দুরন্ক পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন আভেশ খান। মাত্র ১৬ ম্যাচেই ২৪টি উইকেট নিয়েছি্লেন তিনি। প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন আভেশ খান। আর সেখান থেকেই আভেশের কেরিয়ারগ্রাফ বদলে গিয়েছিল। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের নেট বোলার হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। শুধু তাই নয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই টি টোয়েন্টিতে অভিষেকও হয়েছিল এই তরুণ পেসারের।
আর এই সমস্ত কিছুর জন্য কিংবদন্তী অজি ক্রিকেটার রিকি পন্টিংয়ের কাছে চির কৃতজ্ঞ আভেশ খান। এবার অবশ্য দিল্লি ক্যাপিটালস তাঁকে রাখেনি। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম। সেখানে যে আভেশের জন্য বেশ জোরদার লড়াই হবে, তা বলাই বাহুল্য। আর পন্টিংয়ের হাত ধরে ফের কোনও নতুন তারকা উঠে আসেন কিনা, তাও দেখার অপেক্ষায় রয়েছে সকলে।