টি২০ বিশ্বকাপে ভারতের নতুন জার্সি কেমন হবে? তুঙ্গে জল্পনা

Team India
Team India. (Photo by Surjeet Yadav/Getty Images)

রেট্রো জার্সি কি তাহলে অতীত হতে চলেছে ? অন্তত ১৩ তারিখের পর এই প্রশ্নের উত্তর মিলবে। কারণ, আগামী বুধবার বিসিসিআই ভারতের নতুন জার্সি প্রকাশ করবে টি ২০ বিশ্বকাপের জন্য। সেই জার্সি কেমন হবে সেই নিয়ে কৌতূহলের অন্ত নেই। তবে এই নতুন জার্সি পরেই ভারত প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তাই উত্তেজনায় ফুটছে ক্রিকেট প্রেমীরা।

ভারতের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ২৪ অক্টোবর।  ইতিমধ্যেই পাকিস্তানের তরফে বারতে হারানোর জন্য মাইন্ড গেম শুরু গিয়েছে। যদিও ভারত এসব পাত্তা না দিয়ে মাঠে জবাব দিতে তৈরি। অন্যদিকে বিশ্বকাপের টিমে শ্রেয়স আইয়ারের ঢোকার সম্ভাবনা প্রবল। আর কোন কোন ক্রিকেটার নতুন করে টিমে ঢোকে সেটাই এখন দেখার।

আর আইপিএলে খাদের কিণারায় দাঁড়িয়ে মুম্বয় ইন্ডিয়ান্স সানরাইজর্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট নিয়েছে। কিন্তু আদৌ কি প্লে অফে ওঠা সম্ভভ মুম্বইয়ের ? আজকের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে জিততে হবে রোহিতদের। তবে শুক্রবার মুম্বই যদি আগে বল করে, তা হলে তাদের পক্ষে প্লে-অফে যাওয়া সম্ভব নয়। হায়দরাবাদ যে লক্ষ্যই রাখুক মুম্বইয়ের সামনে, সেই রান বলে তুলে দিলেও প্লে অফে উঠতে পারবেন না রোহিতরা।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে মুম্বই। নেট রান রেট -০.০৪৮। অন্য দিকে কলকাতা রয়েছে চতুর্থ স্থানে। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। নেট রান রেট ০.৫৮৭। গত বারের চ্যাম্পিয়নদের পক্ষে এতটা রাস্তা পার করা বেশ কঠিন, তবে অসম্ভব নয়। প্রথমে ব্যাট করে বিশাল রান তুলে তাড়াতাড়ি হায়দরাবাদকে অল আউট করাই এক মাত্র লক্ষ্য হবে রোহিতদের।

close whatsapp