নিলামে নাম নথিভুক্ত করেননি, আসন্ন আইপিএলে নেই ক্রিস গেইল
আপডেট করা - Jan 22, 2022 12:45 pm

আসন্ন মরসুমে মেগা আইপিএল। আটদল নয় এবারের আইপিএল হতে চলেছে দশ দল নিয়ে। যার জন্য আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হতে চলেছে আইপিএলের মেগা নিলাম। কিন্তু তার আগেই আইপিএল ভক্তদের জন্য দুঃসংবাদ। আইপিএলের ম়ঞ্চে এবার দেখা যাবে না ইউনিভার্স বসকে। আইপিএলের নিলামে অংশ নিচ্ছেন না ক্যারিবিয়ান লেজেন্ড ক্রিস গেইল। টানা ১৪ মরসুম থেলার পর এই প্রথমবার আইপিএলের মঞ্চ থেকে নিজে দূরে রাখতে চাইছেন ইউনিভার্স বস। কিন্তু হঠাত্ই কেন এমন সিদ্ধান্ত, সেটাই এখনও পর্যন্ত অজানা।
আইপিএলের ১৪ মরসুমে ক্রিকেট ভক্তদের বহু বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন ক্রিস গেইল। ইডেন গার্ডেন্স থেকে ওযাংখেড়ে, চিন্বাস্বামী স্টেডিয়াম। সব জায়গাতেই উঠেছে গেইল ঝড়। কিন্তু আসন্ন আইপিএলে আর বোধহয় সেই ঝড় দেখা যাবে না। মাঝে কোনও বিরাট চমক না ঘটলে, এবারের আইপিএলে আর ব্যাট হাতে নামবেন ক্রিস গেইল। আসন্ন আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করেননি তিনি।
টি টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইল নাম মানেই একটা আলাদা উন্মাদনা। টি টোয়েন্টি ক্রিকেট বরাবরই তাঁর সবচেয়ে প্রিয়। এই ফর্ম্যাটে গেইলই তো প্রথম শতরানটা করেছিলেন তিনি। কিন্তু এবার হঠাত্ই যেন তাল কাটল। আইপিএল থেকে কী তবে মন উঠে গিয়েছে ক্রিস গেইলের। কিন্তু কেন নিলামে থাকতে চাইছেন না তিনি। যদিও গেইল কিন্তিু এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেই রয়েছেন।
আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করেননি ক্রিস গেইল
আইপিএলের প্রথম মরসুমে কলকাতা নাইট রাইডার্স দিয়ে অভিষেক হয়েছিল তাঁর। খেলেছেন বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবং শেষ দুই মরসুম ছিলেন পঞ্জাব কিংস শিবিরে। তবে এবার কোনও ফ্র্যাঞ্চাইজিতেই দেখা যাবে না তঁকে। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্যাটকে বিদায় জানানোর কথা একপ্রকার ঘোষণা করে দিয়েছিলেন গেইল। যদিও আইপিএলে খেলার ব্যপারে আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু দিন পেরিয়ে যাওয়ার পরও নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেননি গেইল।
টানা ১৪ মরসুমে আইপিএলে ১৪২টি ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। রয়েছে ৪৯৬৫ রান। সেইসঙ্গে স্ট্রাইকরেট ১৪৮। এখনও পর্যন্ত আইপিএল থেকে তিনি পেয়েছেন প্রায় ৫৮.৬৫ কোটি টাকা। কিন্তু হঠাত্ই আইপিএলে যোগ না দেওয়ার সিদ্ধান্ত ক্রিস গেইল। যদিও গতবারও পুরো আইপিএল খেলেননি গেইল। বায়োবাবলের জন্য মাঝপথেই তলে গিয়েছিলেন ইউনিভার্স বস। এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। শোনা যাচ্ছিল সেখান থেকেই এখানে আসবেন গেইল।
কিন্তু আইপিএলের জন্য নথিভুক্ত হওয়া ক্রিকেটারদের নাম বোর্ড ঘোষণা করার পরই জল্পনা শুরু। সেই তালিকায় নাম নেই ক্রিস গেইলের। একইসঙ্গে সেই তালিকায় নাম নেই স্যাম কারান, মিচেল স্টার্ক এবং জফরা আর্চাররাও। গেইলের না থাকা যে আইপিএল শুরুর আগেই খানিকটা ঔজ্বল্য কমিয়ে দিল তা বলাই বাহুল্য।