ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়াতে চান বাভুমা-রা

Temba Bavuma
Temba Bavuma. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

টেস্ট সিরিজ জয় হয়ে গিয়েছে। এবার ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়াতে চায় প্রোটিয়া বাহিনী। টেস্ট অধিনায়ক হিসাবে ডিন এলগার নিজের কাজ করে দেখিয়েছেন। এবার সেই কাজটাই করে প্রোটিয়াদের বিশ্বাসকে আরও মজবুত করতে চান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতকে সিরিজ হারানোই এখন একমাত্র লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।

২০১৮ সালে তাদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল ভারত। সেই প্রথমবার প্রোটিয়াদের ঘরের মাঠে তাদের হারিয়ে দিয়েছি্লেন বিরাট কোহলিরা। বিশ্রীভাবে সেবার মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। এবার নতুন অধিনায়কের তত্ত্বাবধানে ভারতের বিরুদ্ধে নামছে দক্ষিণ আফ্রিকা। দেশকে জয় এনে দিতে মরিয়া তেম্বা বাভুমা।

আগামী বুধবার থেকে শুরু হবে একদিনের সিরিজ। দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে এখন তেম্বা বাভুমা। টেস্টের পর ভারতকে একদিনের সিরিজেও হারাতে মরিয়া তারা। এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করেন তিনি। ম্যাচের দুদিন আগে বাভুমা জানান, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জেতাটা আমাদের কাছে কুবই গুরুত্বপূর্ণ হবে। যদি এই সিরিজ আমরা জিততে পারি, তবে মানসিকভাবে তো বটেই, আমাদের দলের আত্মবিশ্বাস আরও বাড়বে। এটাই আমাদের মোমেন্টামও যোগাবে ভবিষ্যতে।

ভারতীয় দলে দীর্ঘ ছ মাস পর ফিরেছেন যুযবেন্দ্র চাহাল। এছাড়া রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। বরাবরই স্পিন আক্রমণের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে নামার আগেও সেদিকেই নজর টেম্বা বাভুমা। গত বিশ্বকাপেই তাদের স্পিন বোলিং খেলার দক্ষতা দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। এবার ভারতের বিরুদ্ধে নামতে হবে তাদের।

ভারতীয় বোলিংয়ের অন্যতম প্রধান শক্তি স্পিনাররা। তাই একদিনের সিরিজ শুরু হওয়ার আগে প্রোটিয়া অধিনায়কও সেদিকেই নজর দিচ্ছেন বেশী। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। টেস্ট সিরিজ জিতে তাদের আত্মবিশ্বাস এমনিতেও তুঙ্গে রয়েছে। সামনের বছরই রয়েছে একদিনের বিশ্বকাপ। তার আগে নতুন বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ জেতাই এখন পাখির চোখ প্রোটিয়া অধিনায়কের।

close whatsapp