ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই জেরাল্ড কোয়তজে
আপডেট করা - Dec 30, 2023 3:16 pm

প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। কিন্তু সেই ম্যাচে নামার আগেই দক্ষিণ আপ্রিকা শিবিরে বড়সড় ধাক্কা। হাতের চোটের জন্য় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন প্রোটিয়া শিবিরের তারকা ক্রিকেটার জেরান্ড কোয়েতজে। প্রথম টেস্ট চলাকালীনই চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। এবার শেষপর্যন্ত দ্বিতীয় চেস্টে তাঁকে ছাড়াই নামতে হবে দক্ষিণ আফ্রিকাকে। সেই কথাই এবার সরকারীভাবে ঘোষণা করে দিল প্রোটিয়া শিবির।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে দক্ষিণ আফ্রিকা। যদিও সেখানে যে জেরাল্ড কোয়েতজে অনেক উইকেট তুলতে পেরেছেন তেমনটা নয়। কিন্তু কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলের ব্যাটারদের আরও চাপে ফেলার কাজটা তিনি সঠিকভাবে করতে পেরেছিলেন। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসেই সেই চোটটা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। আর সেই চোটের কবলে পড়েই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন প্রোটিয়া শিবিরের এই পেসার। যদিও তাঁর জায়গায় কোনও নতুন ক্রিকেটার খেলানোর কথা ঘোষণা করা হয়নি।
প্রথম টেস্টে মাত্র একটি উইকেট তুলতে পেরেছেন জেরাল্ড কোয়েতজে
প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে নান্দ্রে বার্গার এবং কাগিসো রাবাডারা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। প্রোটিয়া শিবিরের এই বোলিং লাইনআপের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ভারতীয় দলের ব্যাটাররা। সেই ম্যাচে এক ইনিংস ও ৩২ রানে জয় তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ধারা যে এই ম্যাচেও তারা অব্যহত রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
নতুন বছরের ৩ জানুয়ারী দক্ষিণ আফ্রিকা এবং ভারত সিরিজের শেষ টেস্টে নামবে। সেখানেই প্রোটিয়াদের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে এই ম্যাচ জিতেত পারলে ভারতীয় দল সিরিজে সমতা ফেরাতে পারবে। সেখানেই অবশ্য নামতে পারবেন না জেরাল্ড কোয়েতজে। প্রথম টেস্টে তৃতীয় দিন বোলিং করার সময়ই হাতে সেই চোট পেয়েছিলেন তিনি। এরপর আর বেশীক্ষণ বোলিং করতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই পেসার। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে একটি উইকেট তুলতে পেরেছিলেন তিনি। তৃতীয় দিনই চোট পেয়েছিলেন জেরাল্ড কোয়েতজে। মাত্র পাঁচ ওভার বোলিং করেই সাজঘরে ফিরে যেতে হয়েছিল তাঁকে।
যদিও তাঁর পরিবর্তে অন্য কোনও পেসার দলে নেওয়ার সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ আফ্রিকা। কারণ দক্ষিণ আফ্রিকা শিবিরে রয়েছেন লুঙ্গি এনগিডি এবং উইয়ান মালডার। শেষপর্যন্ত প্রথম একাদশে কারা সুযোগ পান সেটাই দেখার।