সেঞ্চুরীয়নে ১৮৫ রানের ইনিংস খেলে এলিট তালিকায় ডিন এলগার
আপডেট করা - Dec 28, 2023 5:13 pm

ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট শুরু হওয়ার আগেই অবসরের ঘোষণাটা করে দিয়েছিলেন ডিন এলগার। সেই মঞ্চটাকেই স্মরণীয় করে রাখতে চান তিনি। লক্ষ্যটা ছিল দ্বিশতরান করার। কিন্তু শেষরক্ষা হয়নি। দ্বিশতরানের রেকর্ড গড়তে পারেননি ঠিকই, কিন্তু দক্ষিণ আফ্রিকার টেস্ট জার্সিতে একাধিক রেকর্ড গড়েছেন ডিন এলগার। ভারতের বিরুদ্ধে মাত্র ১৫ রানের জন্য কেরিয়ারের প্রথম টেস্ট দ্বিশতরান হাতছাড়া হয়েছে এই তারকা ক্রিকেটারের। কিন্তু সেখানেই তিনি দক্ষিণ আপ্রিকান ক্রিকেটের এলিট তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন।
দ্বিতীয় দিন থেকেই ডিন এলগার ভারতীয় দলের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন। তাঁর হাত থেকে ছিল একের পর এক বড় শটের ঝলক। দ্বিতীয় দিন যে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ডিন এলগার। সেই জায়গা থেকে শুরু করে তৃতীয় দিনই সেই দায়িত্বটা িয়েই সটিক রাস্তায় প্রোটিয়া বাহিনীকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। এদিন ভারতের বিরুদ্ধে ২৮৭ বলে ১৮৫ রানের ইনিংস খেলে থেমেছেন ডিন এলগার। সেইসঙ্গেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছেন তিনি।
ভারতের বিরুদ্ধে ২৮৭ বলে ১৮৫ রান করেছেন ডিন এলগার
দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটার হিসাবে সেঞ্চুরিয়নে সর্বোচ্চ রান করলেন জিন এলগার। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। সেঞ্চুরিয়নে এর আগে এই রেকর্ড ছিল একমাত্র হার্শেল গিবসের। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর পর দ্বিতীয় দক্ষিণ আপ্রিকার ওপেনার হিসাবে সেই এলিট তালিকায় নাম তুললেন ডিন এলগার। টপকে গিয়েছেন গ্যারি কার্স্টেন এবং গ্রেম স্মিথের মতো তারকা প্রোটিয়া ক্রিকেটারদের। ডিন এলগারের পারফরম্যান্সের প্রশংসাতেই এদিন সকলে।
এই টেস্ট ম্যাচের পরই অবসর গ্রহন করবেন তিনি। নিজের ফেয়ারওয়েল ম্যাচেই দক্ষিণ আফ্রিকার সমর্থকদের একটা অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন এই তারকা ক্রিকেটার। ১৮৫ রানের ইনিংস খেলে তিনি যখন মাঠ ছাড়ছিলেন সেই সময় তাঁকে স্ট্যান্ডিং অভেশন দিল গোটা সেঞ্চুরীয়ন গ্যালারী। আফসোস হয়ত শুধু একটাই রয়ে গেল। মাত্র ১৫ রানের জন্য কেরিয়ারের প্রথম দ্বিশতরান হাতছাড়া হয়ে গেল তাঁর।
দক্ষিণ আফ্রিকার ওপেনার হিসাবে সেঞ্চুরীয়নে টেস্টে সর্বোচ্চ রান
হার্শেল গিবস – ১৯২ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ডিন এলগার – ১৮৫ বনাম ভারত
গ্রেম স্মিথ – ১৩৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
গ্যারি কার্স্টেন – ১৩৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ
এদিন ডিন এলগারের ১৮৫ রানের ইনিংস জুড়ে ছিল ২৮টি বাউন্ডারি। তাঁর হাত ধরেই যে দক্ষিণ আফ্রিকা বড় রানের পথে এগিয়ে যেতে চলেছে তা বলাই বাহুল্য।