দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার পেসারে খেলার পরামর্শ গৌতম গম্ভীরের
আপডেট করা - Dec 25, 2023 12:35 pm

বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। এই টেস্টের মঞ্চেই বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে এই টেস্ট সিরিজ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে তা নিয়েও চলছে নানান হিসাব নিকাশ। তার আগেই ভারতীয় দলের প্রথমন একাদশ বেছে নিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর।
দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে এখনও পর্যন্ত ভারতীয় দল কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার রোহিত শর্মার নেতৃত্বে সেই লক্ষ্যেই মাঠে নেমেছে ভারতীয় দল। একইসঙ্গে এই টেস্ট সিরিজ আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে পৌঁছনোর জন্য ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেভাবেই চলছে টিম ইন্ডিয়ার প্রস্তুতিও। বিশ্বকাপের স্মৃতি ভুলে এবার সেই লক্ষ্যেই এগোতে চলেছে ভারতীয় দল। শেষপর্যন্ত তারা সাফল্য পায় কিনা সেটাই দেখার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ বেছে নিয়েছেন গৌতম গম্ভীর। এই সিরিজ শুরু হওয়ার আগেই দল থেকে নাম তুলে নিয়েছিলেন ঈশান কিষাণ। সেই জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালকে খেলানোর বার্তা দিচ্ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে দলে একজন স্পিনারই খেলানোর পরামর্শ দিচ্ছেন এই প্কাক্তন তারকা ক্রিকেটার। চার পেসারইেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার পরামর্শ দিচ্ছেন গৌতম গম্ভীর। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
গৌতম গম্ভীরের বেছে নেওয়া ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা ( অধিনায়ক )
যশস্বী জয়সওয়াল
শুভমন গিল
বিরাট কোহলি
শ্রেয়স আইয়ার
কেএল রাহুল
রবীন্দ্র জাদেজা/রবিচন্দ্রন অশ্বিন
শার্দূল ঠাকুর
জসপ্রীত বুমরাহ
প্রসিদ্ধ কৃষ্ণা
মহম্মদ সিরাজ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ ড্র করেছে ভারতীয় দল। তবে ওডিআই সিরিজে সাফল্য এসেছে ভারতীয় দলের। লোকেশ রাহুলের নেতৃত্বে সেই সিরিজে ২-১ ফলাফলে সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। এবার তাদের সামনে রয়েছে টেস্ট সিরিজ জয়ের হাতছানি। এই সিরিজ জিততে পারলে রেকর্ড গড়বেেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এখনও পর্যন্ত কোনও ভারতীয় অধিনায়কই দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। শেষবার ২০২১-২০২২ সালেও টেস্ট সিরিজ হারতে হয়েছিল টিম ইন্ডয়াকে। এবার সেই শাপমোচন হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।