“রাহুল দ্রাবিড়ের কাছে এটি একটি অ্যাসিড টেস্ট” – দক্ষিণ আফ্রিকা সফরের চ্যালেঞ্জ প্রসঙ্গে রীতিন্দর সোধি
তিনি আশাবাদী ভারত সিরিজ জিতে ফিরবে
আপডেট করা - Dec 19, 2021 12:53 pm

রীতিন্দর সিং সোধি বিশ্বাস করেন গত দক্ষিণ আফ্রিকা সফরে রবি শাস্ত্রী টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে যে চ্যালেঞ্জের মোকাবিলা করেছিলেন তার চেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে রাহুল দ্রাবিড়ের সামনে। তাঁর মতে দ্রাবিড়ের সামনে একটি অ্যাসিড টেস্ট হিসেবে উপস্থাপিত হতে চলেছে সিরিজটি।
দ্রাবিড় ভারতীয় দলের পূর্ণ-সময়ের প্রধান কোচ হিসাবে তাঁর কার্যকাল ইতিবাচকভাবে শুরু করেছিলেন। ঘরের মাঠে টি-টোয়েন্টি এবং টেস্ট উভয় সিরিজেই নিউজিল্যান্ডকে পরাজিত করেছিলেন।
ভারত হোম সিরিজে ভালো করেছে কিন্তু এখন অ্যাসিড টেস্ট, বলেছেন সোধি
ইন্ডিয়া নিউজের একটি আলোচনার সময়, রীতিন্দর সোধিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এবারের দক্ষিণ আফ্রিকা সফর রাহুল দ্রাবিড়ের জন্য ২০১৮ সালে রবি শাস্ত্রী যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছিলেন তার মতোই হবে কিনা। তিনি উত্তরে বলেন, “সাম্প্রতিক বিতর্কের কারণে দ্রাবিড়ের সামনে একটি বড় চ্যালেঞ্জ দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর। রাহুল দ্রাবিড়ের কাছে এটি একটি অ্যাসিড টেস্ট। যদি রোহিত এবং বিরাটের মধ্যে সত্যিই মতপার্থক্য হয় এবং তাঁদের আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হয়, তাহলে রাহুলই প্রথম ব্যক্তি হবে যে উপযুক্ত পদক্ষেপ নেবেন।”
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যোগ করেছেন যে রাহুল দ্রাবিড়কে ভারতীয় ব্যাটারদের প্রোটিয়াদের পেস ব্যাটারির মোকাবিলায় সহায়তা করতে হবে। সোধি বলেছেন, “ভিন্ন কন্ডিশনে হওয়া এই সফরে অনেক কিছু নির্ভর করবে আমাদের ব্যাটাররা কতটা সেই কন্ডিশনে সাফল্য পাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপ ভালো এবং সেখানে রাহুল দ্রাবিড়কে অনেক পরিশ্রম করতে হবে।”
দক্ষিণ আফ্রিকার একটি শক্তিশালী পেস আক্রমণ রয়েছে। দলে কাগিসো রাবাডা, আনরিখ নর্কিয়া, লুঙ্গি ঙ্গিডিরা থাকবেন। ডুয়ান অলিভিয়ের জাতীয় দলে ফিরে আসায় বোলিং আক্রমণকে আরও শক্তিশালী চেহারা দেবে।
রীতিন্দর সোধি বলেছেন যে রাহুল দ্রাবিড়ের ইতিমধ্যেই গৌরবময় কেরিয়ারে আরেকটি অধ্যায় যুক্ত করার দুর্দান্ত সুযোগ রয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন, “আমরা হোম সিরিজে ভালো করেছি কিন্তু এখন অ্যাসিড টেস্ট। রাহুল যদি তার দলকে এখানে ভালো খেলাতে পারে, একজন খেলোয়াড় হিসেবে সারা বিশ্বে তার যে সম্মান আছে, তা কোচ হিসেবেও অনেক বেড়ে যাবে। তাই হ্যাঁ, টিম ইন্ডিয়ার জন্য একটি বড় পরীক্ষা এবং রাহুল দ্রাবিড়ের জন্য একটি খুব বড় পরীক্ষা।”
৪১ বছর বয়সী এই সিরিজে ভারতীয় জয়ের ভবিষ্যদ্বাণী করে শেষ করেছেন। সোধি মতামত দিয়েছেন, “আমাদের যে দল আছে এবং রাহুল দ্রাবিড় যেভাবে তাদের উৎসাহিত করেছেন, যেভাবে তিনি ভারসাম্য বজায় রাখেন, আমি মনে করি ভারত অবশ্যই দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি বড় সিরিজ জয় অর্জন করবে।”
দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া। যদিও ডিন এলগারের নেতৃত্বাধীন দল অতীতের প্রোটিয়া দলগুলির মতো শক্তিশালী নয়, তবে বিরাট কোহলির দলের পক্ষে সিমার-বান্ধব পরিস্থিতিতে তাদের হারানো সহজ হবে না।