ইতিহাস থেকে না শিখলে বুমরাহর হাতে ধ্বংস হতে হবে, আলোচিত হচ্ছে বুমরাহর শীতল চাহনি
কেপ টাউন টেস্টে বুমরাহ ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন
আপডেট করা - Jan 13, 2022 1:55 pm

জোহানেসবার্গে আগের টেস্টের প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গিয়েছিল ভারতের জসপ্রীত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেনকে। জ্যানসেনের শর্ট পিচ বল বুমরাহ খেলতে অস্বচ্ছন্দ হওয়ায় প্রোটিয়া বোলার বুমরাহকে কিছু বলেন এবং তাতেই তিনি উত্তেজিত হয়ে ওঠেন। তারপর গতকাল বুধবারে কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহ যা করলেন তাকে একটি ছোটখাটো মধুর প্রতিশোধ বলাই যায়।
বুমরাহর বলে স্টাম্প ছিটকে যায় জ্যানসেনের
দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জ্যানসেন তাঁর নিজের ওষুধের তিক্ত স্বাদ পেলেন। চা পানের বিরতির আগে শেষ ওভার করতে এসেছেন বুমরাহ। স্টাম্প লক্ষ্য করে করা তাঁর একটি ঘাতক ডেলিভারি জ্যানসেন ব্যাটে ঠেকানোর আগেই তাঁর অফ স্টাম্প ছিটকে দেয়। উইকেট পেয়ে বুমরাহর মুখে দেখা যায়। এই ঘটনাটি উল্লেখযোগ্যভাবে প্রমাণ করেছে যে বুমরাহকে উত্তেজিত করলে কোনও প্রতিপক্ষ খেলোয়াড়ের জন্য বিপদ ডেকে আনতে পারে।
গত বছর ভারতের ইংল্যান্ড সফরের সময় একই ধরনের ঘটনা ঘটেছিল। যখন অ্যান্ডারসন করতে নামেন তখন বুমরাহর সঙ্গে তাঁর বাদানুবাদ হয় এবং বুমরাহ অ্যান্ডারসনকে বাউন্সার দিয়ে জব্দ করতে থাকেন। তারপর যখন বুমরাহ ব্যাট করতে নামেন তখন অ্যান্ডারসনও ছেড়ে কথা বলেননি। যদিও বুমরাহ বিচলিত না হয়ে ক্রিজে টিকে থাকেন এবং ৩৪ রানের কার্যকরী অপরাজিত ইনিংস খেলেন। সেদিনও শেষ হাসি হেসেছিলেন বুমরাহই।
দুটি ঘটনার উল্লেখ করে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর সম্প্রতি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি দুটি ঘটনাকে স্পষ্টভাবে হাইলাইট করে বলেছেন যে খেলোয়াড়দের “ইতিহাস থেকে শিখতে হবে” এবং যদি তারা তা না করে তবে তারা অবশ্যই একজন অনুপ্রাণিত বুমরাহের হাতে ধ্বংস হবে।
বুমরাহকে “অভূতপূর্ব” বলে জাফর লিখেছেন, “যারা ইতিহাস থেকে শেখে না তারা এটির পুনরাবৃত্তি করতে বাধ্য। জসপ্রীত বুমরাহ তুমি অভূতপূর্ব। #SAvIND।”
বুমরাহর বিধ্বংসী স্পেলের সামনে দক্ষিণ আফ্রিকার কোন জবাব ছিল না। তাঁর আগুনে বোলিংয়ের সৌজন্যে ভারত প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে অল আউট করতে সক্ষম হয়। বুমরাহর পরিসংখ্যান ২৩.৩-৮-৪২-৫। বুমরাহ ছাড়া মহম্মদ শামি ও উমেশ যাদব দুটি করে এবং শার্দূল ঠাকুর একটি উইকেট নেন।
ভারত অবশ্য শুরুতেই দুটি উইকেট হারিয়েছিল এবং ২য় দিনের শেষে ৭০ রানের লিড নিয়ে ৫৭/২-এ দাঁড়িয়ে আছে।