সিরিজ জিতে কোহলির সঙ্গে একই আসনে বসলেন কে এল রাহুল
আপডেট করা - Dec 22, 2023 9:31 am

এবার কোহলির সঙ্গে একই আসনে বসলেন কে এল রাহুল। বিগত দু বছর ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না তাঁর। ব্যাটে চলছিল রানের খড়া। অন্যদিকে বিভিন্ন চোট আঘাতে জর্জরিত হয়ে বহুদিন বেঙ্গালুরুর এই ক্রিকেটার মাঠের বাইরে ছিলেন। তবে বিগত বিশ্বকাপ থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন ম্যাচে বড় রান আসার পাশাপাশি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ডও গড়ে তোলেন তিনি। বর্তমানে রোহিত শর্মার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সফরে ব্লু ব্রিগেডের অধিনায়কত্বের ভার এখন তার কাঁধেই। সেই ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ভারত। ২০১৮ সালের পর আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ জিততে দেখা গেল ভারতের জাতীয় দলকে। সেবার বিরাট কোহলির নেতৃত্বে অপ্রতিরোধ্য দেখিয়েছিল ভারতীয় দলকে। এবার তার সাথে সেই একই আসনে বসে পড়লেন কে এল রাহুল। ৩১বছর বয়সী ক্রিকেটারের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটা ভারতের দ্বিতীয় একদিনের সিরিজ জয়।
বৃহস্পতিবারের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। চোটের কারণে ম্যাচে প্রথম থেকেই বাইরে ছিলেন দলের প্রথম সারির ব্যাটার ঋতুরাজ গায়কোয়ার। তাঁর জায়গায় দলে অভিষেক ঘটে রজত পাতিদারের। ওডিআই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ১৬ বলে ২২ রান করে আউট হন তিনি। অন্য প্রান্তের ভারতীয় তরুণ ওপেনার সাই সুদর্শনকে ১০ রান করতে দেখা যায়। পরবর্তীতে অধিনায়ক লোকেশ রাহুল ব্যাট হাতে নেমে স্কোরবোর্ডে ২১ রান যোগ করেন। কিন্তু ১০১ রানের করবো রে পৌঁছতেই দেখা যায় ভারত ইতিমধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলেছে। তারপরেই সঞ্জু স্যামসনকে হাল ধরতে দেখা যায়।
ব্যাটিং বিপর্যয় থেকে ভারতকে বাঁচিয়ে সঞ্জু স্যামসনকে একাই ১০৮রানের ইনিংস খেলে দেন।
সঞ্জু স্যামসনের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলতে দেখা যায় বন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকা তিলক বর্মাকে। তারা দুজনে ১১৬ রানের জুটি গড়ে ভারতকে ২০০রানের গণ্ডি পার করতে সাহায্য করে। সঞ্জু স্যামসনের প্রথম জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটেছিল জিম্বাবোয়ের সাথে। এই ম্যাচে সেঞ্চুরি করে তিনিই ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
টথের সময় অধিনায়ক রাহুল বলেছিলেন, ‘প্রথমে ব্যাট করতে এই পিছে অসুবিধা হবে না বলেই মনে হচ্ছে। আগের দুটি ম্যাচের থেকে বেশি রান উঠতে পারে।’ তিনি এই পিচের প্রশংসা করেন। সব মিলিয়ে রাহুলের সময়টা বর্ষশেষে ভালই যাচ্ছে।