সঞ্জু স্যামসনের পারফরম্যন্সে মুগ্ধ গৌতম গম্ভীর, টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি আত্মবিশ্বাসী

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Source: Twitter)

দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে তাদের বিরুদ্ধে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন সঞ্জু স্যামসন। কেরিয়ারের প্রথম অন্তর্জাতিক সেঞ্চুরী পেয়েছেন েই তারকা ক্রিকেটার।  এই পারফরম্যান্স দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে এই সেঞ্চুরীটাই সঞ্জু স্যামসনের আন্ত্জাতিক ক্রিকেটের পথে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিল। সামনেই রয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই সঞ্জু স্যামসন নিজের জায়গা করে নিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন ১১৪ বলে ১০৮ রাবের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল নামতে শুরু করেছে। গৌতম গম্ভীরের মুখেও সঞ্জু স্যামসনের প্রশংসা শোনা গিয়েছে এদিন। তাঁর  মতে সঞ্জু স্যামসন যে পারপরম্যান্সটা করেছেন, তাতে নির্বাতকদের ওপর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। এমন পারফরম্যান্স ধরে রাখতে পারলে সামনেই থাকা টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও তাঁকে নিয়ে আশাবাদী।

১১৪ বলে ১০৮ রাবের ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন

এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানিয়েছেন, তিনি অত্যন্ত দক্, “একজন ক্রিকেটার এহং সেটা আমরা সকলে আইপিএলের মঞ্চেই দেখতে পেয়েছি। কিন্তু এদিন তাঁর সেই সেঞ্চুরী ইনিংস দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে সঠিকভাব যাত্রাটা শুরু করেছেন। আর সেটাই এবার দলের নিপ্বাচকদের ওপরও বেশ খানিকটা চাপ বাড়াতে সাহায্য করবে। এই মুহূর্তে আমাদের সকলের ফোকাস থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপে, সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে”।

এদিন তাঁর গোটা ইনিংসটা সাজানো রয়েছে ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে।  সেখানেই ১১৪ বলে ১০৮ রাবের ইনিংস খেলে থামেন সঞ্জু স্যামসন। এর আগে ২০২২ সালে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ওডিআই কেরিয়ারের সর্বোচ্চ রান ৮৬ করেছিলেন সঞ্জু স্যামসন। সেই বছরই দেশের জার্সিতে ওডিআই ফর্ম্যাটে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের। এই পারফরম্যান্সের ধারাই তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠেই ওডিআই ফর্ম্যাটে সেঞ্চুরী করে দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরী করলেন তিনি। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেই থামতে হয়েছে সঞ্জু স্যামসনকে। তিনি যদি এদিন শেষপর্যন্ত থাকতে পারতেন তবে সেভাবে ভারতীয় দল হয়ত ৩০০ রানের গন্ডীও টপকে যেতে পারতেন যদিও শেষপর্যন্ত তা হয়নি। এদিন সঞ্জু স্যামসন যে সময় মাঠে এসেছিলেন, বেশ  কঠিন পরিস্থিতির মধ্যে ছিল ভারতয সেই সময় টিম ইন্ডিয়ার রান ছিল ১ উইকেটে ৩৪। এর কিছুক্ষণের মধ্যে লোকেশ রাহুল এবং রজত পাতিদাররের উইকেটও হারায় ভারতীয় দল।

close whatsapp