বিবিএল ২০২৩, মেলবোর্ণ রেনেগেডস বনাম ব্রিসবেন হিটঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও হেড টু হেড
আপডেট করা - Dec 20, 2023 8:10 pm

বিগব্যাশ লিগে এখনও পর্যন্ত জয়ের খরা চলছে মেলবোর্ণ রেনেগেডসের। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মেলবোর্ণ রেনেগেডস নামতে চলেছে ব্রিসবেন হিটসের বিরুদ্ধে। এখনও পর্যন্ত এবারের বিগব্যাশ লিগে দুটো ম্যাচ খেলেছে মেলবোর্ণ রেনেগেডস। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং একটি ম্যাচে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদেরকে। বৃহস্পকিবার তারা ব্রিসবেন হিটসের বিরুদ্ধে নামতে চলেছে। এই ম্যাচেঅই তাদের জয়ের খরা কাটাতে মরিয়া হয়েছে মেলবোর্ণ রেনেগেডস। ঘরের মাঠে শেষপর্যন্ত তারা সেটা করতে পারে কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
এবারের বিগব্যাশ লিগে এখনও পর্যন্ত বিধ্বংসী ফর্মে রয়েছে বিরেসবেন হিটস। এই মুহূর্তে লিগ টেবিলে সবার ওপরে রয়েছে ব্রিসবেন হিটস। তাদের সামনে কোনও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। মেলবোর্ণের ঘরের মাঠে ম্যাচ হলেও য়ে তারা এতটুকুও তা নিয়ে চিন্তিত নয় তা বলার বাহুল্য। এখনও পর্যন্ত বিগ ব্যাশ লিগের মঞ্চে ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে এই দল। তাদের জয়ের ধারা মেলবোর্ণের মাঠেও অব্হত থাকে কিনা সেটা তো সময়ই বলবে।
অন্যদিকে জয়ে ফিরতে মরিয়া হয়ে রয়েছে মেলবোর্ণ রেনেগেডস। এখনও পর্যন্ত একটিও ম্যচে জিততে পারেনি তারা। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য তাদের দলের একাধিক তারকা ক্রিকেটার নেই। সেই দিকটাও খানিকটা চিন্তায় রাখছে মেলবোর্ণ রেনেগেডস শিবিরকে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে। তবে ঘরের মাঠের সুবিধা তুলতে একেবারে মরিয়া হয়ে রয়েছেন এবার মেলবোর্ণ রেনেগেডস।
পিচ কন্ডিশন
ডকল্যান্ড স্টেডিয়ামের পিচ খানিকটা হলেও ব্যাটারদের পক্ষে। এই স্টেডিয়ামের বাউন্ডার ছোট হওয়ার ফলে এখানে রান হওয়ার সম্ভাবনাও অনেকটা বেশী থাকে। সেইসঙ্গে এই মাঠের আউট ফিল্ডিও যথেষ্ট নরম। বোলারদের সামান্যতম ভুল হলেই এখানে ব্যাটাররা তাঁর সুযোগ তুলতে পারবে। এখানে রান করার সুযোগও অনেকটা বেশী। মনে করা হচ্ছে যে এই পিচ হাইস্কোরিং। বোলিংয়ের ক্ষেত্রে পেসাররা সামান্য সুবিধা পেলেও, নইলে স্পিনারদের কাছে এটা বড়সড় চ্যালেঞ্জের জায়গা।
সম্ভাব্য একাদশ
মেলবোর্ণ রেনেগেডসঃ নিক ম্যাডিনসন, কুইন্টন ডিকক, জো ক্লার্ক, জেক ফ্রেজার, অ্যারণ ফিঞ্চ, জনাথন ওয়েলস, উইল সাদারল্যান্ড, টম রজার্স, কেন রিচার্ডসন, পিটার সিডল, মুজিব ফর রহমান
ব্রিসবেন হিটঃ কনিল মুলরো, জশ ব্রাউন, ন্যাথান ম্যাকসুইনি, ম্যাট রেনেশ, স্যাম বিলিংস, পল ওয়াল্টার, মাইকেল নেসের, জেভিয়ার বার্টলেট, স্পেনসর জনসন, ম্যাথু কুহনেম্যান, মিচেল সোয়েপসন
হেড টু হেড
ম্যাচ – ২০
মেলবোর্ণ রেনেগেড – ১৩
ব্রিসবেন হিট – ৭
সম্প্রচার বিবরণী
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ সম্প্রচার – ডিজনি + হটস্টার
ম্যাচের সময় – দুপুর ১.৪৫ (ভারতীয় সময়)