কেপটাউন টেস্টই রাহানের শেষ টেস্ট হওয়া উচিত্, মনে করছেন প্রাক্তন ভারতীয় তারকা

Sanjay Manjrekar and Ajinkya Rahane
Sanjay Manjrekar and Ajinkya Rahane. (Photo Source: Getty Images)

ওয়ান্ডারার্সে শতরান পেয়েছেন। আশা করা হয়েছিল কেপটাউনেও হয়ত পারবেন কিন্তু। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সেই একই দৃশ্য। আবারও চূড়ান্ত ব্যর্থ অজিঙ্ক রাহানে। আর তাতেই ক্ষুব্ধ আরেক প্রাক্তন তারকা সঞ্জয় মঞ্জেরেকর। কেপটাউন টেস্টের পরই রাহানেকে দল থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করছেন তিনি। রাহানেকে আর কোনও সুযোগ দেওয়াই উচিত নয় বলেও দাবী করেন  এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

দীর্ঘদিন ধরেই ব্যাটে রান নেই অজিঙ্ক রাহানের। তাঁর পারফরম্যান্স নিয়ে কথাবার্তাও চলছে বিস্তর। এমনকী ভারতীয় দলে কীভাবে তিনি সুযোগ পাচ্ছেন তা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি প্রাক্তন ক্রিকেটাররা। অবশেষে অজিঙ্ক রাহানের ব্যাটে রানের দেখা পাওয়া গিয়েছিল। ওয়ান্ডারার্স টেস্টের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পুজারার সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি।

সেইসঙ্গে অর্ধশতরানও পেয়েছিলেন সদ্য ভারতীয় দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব হারানো রাহানে। জোহানেসবার্গে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতে একটু স্বস্তি ফিরেছিল। কিন্তু সেই স্বস্তিও বেশীকদিন টিকলো না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টেই মাত্র ৯ রানে সাজঘরে ফিরতে হল অজিঙ্ক রাহানেকে। আর তাতেই ফের প্রাক্তনদের ক্ষোভের মুখে এই ক্রিকেটার।

পুজারা সাজঘরে ফেরার পর রাহানের সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজটা শুরু করেছিলেন কোহলি। কিন্তু সেই কাজ বেশীক্ষণ চালাতে পারেননি ভারত অধিনায়ক। সেই কাগিসো রাবাডার বলেই সাজঘরে ফিরতে হয় অজিঙ্ক রাহানে। আর এই ঘটনা দেখার পরই মুখ বুজে থাকতে পারেননি সঞ্জয় মঞ্জেরেকর। কেপটাউন টেস্টের পরই রাহানেকে আর সুযোগ না দেওয়ার দাবী তোলেন তিনি।

মঞ্জেরেকর বলেন, রাহানেকে নিয়ে ভারতের এবার আশা ছাড়া উচিত। যেভাবে রাহানে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে  কেপটাউন টেস্টই তাঁর শেষ হওয়া উচিত। ভারতীয় দলের সামনে এমনই দাবী তুলেছেন প্রাক্তন এই ভারতীয় তারকা ক্রিকেটার। মঞ্জেরেকর অবশ্য এর আগেও রাহানেকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

অজিঙ্ক রাহানে কেপটাউনে অর্ধশতরান পেলেও, তিনি যে ফর্মে ফিরেছেন তা মানতে নারাজ ছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। বরং কেপটাউন টেস্টে যে তাঁর দিকেই নজর থাকবে সকলের, সেই কথাই শোনা গিয়েছিল মঞ্জেরেকরের মুখে। আর প্রথম ইনিংসে নেমেই চূড়ান্ত ব্যর্থ এই রাহানে। এরপরই তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়ার দাবী তাঁর মুখে।

একইরকমভাবে তাঁকে বাদ দেওয়ার কথা শোনা না গেলেও, অজিঙ্ক রাহানের পারফরম্যান্স নিয়ে খুশি নন গৌতম গম্ভীরও। রাহানের খেলার ধরণ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। রাবাডার বলেই বারবার রাহানের সেই এক ভুল এবং টেকনিক নিয়েও সমালোচনা করতে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের মুখে।

 

close whatsapp