করোনায় আক্রান্ত ওয়াশিংটন সুন্দর, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে

Washington Sundar
Washington Sundar(Photo by Mark Fletcher/MI News/NurPhoto via Getty Images)

দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্ত হয়েই চলেছে। এবার করোনার থাবা ভারতীয় ক্রিকেট শিবিরেও। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই করোনার কবলে ভারতীয় ক্রিকেট দলের তারকা।  করোনায় আক্রান্ত হয়েছেন ওয়াশিংটন সুন্দর। আপাতত হোন কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। আর তাতেই চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। দকষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে অনিশ্চিত তিনি। ক্রমশই বাড়তে শুরু করেছে উদ্বেগ। ভারতীয় একদিনের দলে রয়েছেন তিনি।

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নামার কথা ভারতের। সেই দলেইএবার ডাক পেয়েছেন ওয়াশিংটন সুন্দরও। বুধবারই প্রোটিয়াদের দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ভারতীয় একদিনের দলের। কিন্তু তার আগেই এই দুঃসংবাদ খানিকটা হলেও চিন্তা ফেলে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। আপাতত তিনি রয়েছেন আইসোলেশনে।

এনসিএ-তে শিবির করার পরই ইতিমধ্যেই ভারতীয় একদিনের দলের ক্রিকেটাররা মুম্বইতে পৌণছে গিয়েছেন। শোনাযাচ্ছে দলের সঙ্গে ওয়াশিংটন সুন্দরও রয়েছেন সেখানেই। তবে ভারতীয় দলের অন্য কোনও সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর অবশ্য এনও পর্যন্ত নেই। তবে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আপাতত সকলেরই করোনা পরীক্ষা করানোর কথাও শোনা যাচ্ছে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই ফের দেখা দিয়েছিল করোনার নতুন সংক্রমণ। যা ঘিরে একসময় এই সিরিজ হওয়াই অনিশ্চয়তার মুখে ছিল। যদিও শেষপর্যন্ত দীর্ঘ বৈঠকের পর সিরিজ নিয়ে গ্রীন সিগলান দিয়েছিল বোর্ড। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এরপরই শুরু হওয়ার কথা একদিনের সিরিজ। যেজন্য বুধবারই ভারতের একদিনের দলের যাত্রা শুরু করার কথা।

মুম্বইতে কোয়ারেন্টাইনে রয়েছেন শিখর ধওয়ান, যুযবেন্দ্র চাহালরা। কিন্তু তার মধ্যেও করোনার হানা আটকানো কিন্তু সম্ভব হয়নি। ভারতীয় ক্রিকেট মহলে অবশ্য এই প্রথম করোনার হানা নয়। গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলা রঞ্জি দলের সাত সদস্য। একইসঙ্গে মুম্বই ক্রিকেট দলেরও দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এরপরই বিশেষ বৈঠকে করোনার কথা মাথায় রেখেই রঞ্জি সহ বাকি ঘরোয়া লিগগুলো অনির্দিষ্ট দিনের জন্য পিছিয়ে দেয় বোর্ড। কোচবিহার ট্রফি চালানোর চেষ্টা করলেও, সোমবারই করোনা সংক্রমণের হার বাড়ায়, তাও আপাতত স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এবার তো ভারতীয় দলেই করোনার থাবা।

প্রায় ১০ মাস পর ভারতের একদিনের দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর। ২০২১ সালের মার্চ মাসে শেষবার খেলেছিলেন তিনি। এরপরই চোটের জন্য ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। রিকভারি সেশন সারার পরই বিজয় হাজারে ট্রফিতে ফিরেছিলেন তিনি। সেখানে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েই ফের ভারতীয় দলে ডাক পেয়েছিলেন এই তারকা। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে এই সিরিজে তিনি খেলতে পারবেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp