অলরাউন্ডার অশ্বিনের পারফরম্যান্সে মুগ্ধ বিরাট কোহলি

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo by GLYN KIRK/AFP via Getty Images)

ভারতীয় ক্রিকেট মহলে একটা কথা খুবই শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। রবিচন্দ্রন অশ্বিন নাকি বিরাট কোহলির পছন্দের তালিকায় নেই। আর সেজন্যই নাকি বারবার কথা উঠলেও অশ্বিনকে বাদ রেখেই বেশীরভাগ ম্যাচের প্রথম একাদশ বাছতেন তিনি। কিন্তু সেই কথা যে খুব একটা সত্যি নয়, তা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট শুরুর আগেই বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। অলরাউন্ডার অশ্বিনের পারফরম্যান্সে এখন মুগ্ধ বিরাট কোহলি। জাদেজার অনুপস্থিতিতে অশ্বিন যে দায়িত্ব পালন করেছে তা দেখেই খুশি বিরাট কোহলি।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চোট পান রবীন্দ্র জাদেজা। এরপরই ভারতীয় দল থেকে ছিটকে যান এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দলেও চোটের জন্য তাঁকে রাখা সম্ভব হয়নি। বিরাট শিবিরের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার জাদেজা। সেই দায়িত্ব তবে কে সামলাবে তা নিয়েছিল ছিল জোর জল্পনা। আর সেই জায়গাতেই নিজের দক্ষতা ফের একবার প্রমান করে দিয়েছেন অশ্বিন। আর সেটা দেখার পর থেকেই কোহলির মুখেও অশ্বিনেরই প্রশংসা।

কোহলির মতে যে কোনও পরিস্থিতিতেই স্পিন অলরাউন্ডারের ভূমিকা পালক করতে অশ্বিন নাকি প্রস্তুত। কোহলি জানান, ‘দলের জন্য জাদেজা দলের হয়ে কী করেন তা সকলেরই জানা। ও কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেটাও জানি আমরা। কিন্তু চোটের জন্য তিনি নেই। তাঁর জায়গায় দাঁড়ডিয়ে অশ্বিনও সেই ভূমিকাটা দূরন্ত পালন করেছেন’।

তিনি আরও জানান, ‘অশ্বিন নিজের দায়িত্ব সম্বন্ধে ভালভাবেই অবগত রয়েছেন। বিশেষ করে বিদেশের মাটিতে কেমনভাবে খেলতে হয় তাও অস্ট্রেলিয়াতেই বুঝিয়ে দিয়েছিলেন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্ট হারের পর এখন কেপটাউনের অগ্নীপরীক্ষা। আর সেখানে যে বিরাট কোহলির অম্যতম ভরসা অশ্বিন তা বেশ স্পষ্ট’।

সেঞ্চুরিয়নে সেভাবে ব্যাটিং প্রদর্শন করতে দেখা যায়নি অশ্বিনকে। কিন্ত জোহানেসবার্গেই ব্যাটার অশ্বিনকে দেখা গিয়েছিল স্ব মেজাজে। বিশেষকরে প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ৪৬ রানের ইনিংসের জন্যই ২০০ রান্র গন্ডী টপকাতে পেরেছিল ভারত। সেই ইনিংসে অবশ্য উইকেটের ঝুলি খালি ছিল এই ভারতীয় তারকা স্পিনারের। কিন্তু দ্বিতীয় ইনিংসেই ফের উইকেট তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। মাত্র ২৬ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। প্রোটিয়া ব্যাটসম্যানদের ক্রিজে আটকেও রেখেছিলেন তিনি।

আর এমন পারফরম্যান্স দেখার পরই অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি।

close whatsapp