সিরিজ জয়ের লক্ষ্যে চতুর্থ টি২০-তেই দলে ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার
আপডেট করা - Dec 1, 2023 2:44 pm

ওডিআই বিশ্বকাপের আগেই ভারতীয় দলে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের মঞ্চেও ভাকতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। বিশ্বকাপ শেষ। এখন ফোকাস টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্ত টি টোয়েন্টি ম্যাচেই ভারতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। তবে ভারতীয় দলে ফিরলে কোন ক্রিকেটারের পরিবর্তে তিনি খেলবেন তা নিয়েই চলছে জোর জল্পনা। শোনাযাচ্ছে তিলক বর্মার জায়গাতেই নাকি খেলতে পারেন শ্রেয়স আইয়ার। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
কয়েকদিন আগেই শেষ হয়ে ওডিআই বিশ্বকাপের আসর। সেখানে ভারতীয় দলের অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন শ্রেয়স আইয়ার। বিশেষ করে সেমিফাইনালের মঞ্চে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটে ছিল সেঞ্চুরীর ঝলক। এছাড়া বেশ কয়েকটি ম্যাচে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স ভারতীয় দলকে জয়ের রাস্তা এগিয়ে দিয়েছিল। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও যে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি দিয়েই ফির প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫৩০ রান করেছিলেন শ্রেয়স আইয়ার
টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নাম থাকলেও বিশ্বকাপের পর শ্রেয়স আইয়ারকে বিশ্রাম দেওার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথম তিন ম্যাচে সেই কারণেই দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। এবার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ দিয়েই ভারতীয় দলে ফিরছেন তিনি। একইসঙ্গে তিনি ভারতীয় টি টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্বও সামলাবেন এই সিরিজে। বিশ্বকাপের পারফরম্যান্স তিনি এখানে ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল।
এবারের ওডিআই বিশ্বকাপে ৫৩০ রান করেছেন শ্রেয়স আইয়ার। অভিষেকেই কোনও ভারতীয় ক্রিকেটার ওডিআই বিশ্বকাপে এই রেকর্ড গড়তে পারেননি। চতুর্থ ম্যাচের আগে শ্রেয়স আইয়ারের দলে ফেরা যে ভারতের আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই ম্যাচ জিততে পারলেই সিরিজও হবে ভারতের।
কিন্তু শ্রেয়স আইয়ার কার জায়গায় খেলবেন তা নিয়েই চলছে জল্পনা। ওপেনিং.ে দুরন্ত ফর্মে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে একটি জায়গতেই একমাত্র খেলার সম্ভাবনা রয়েছে শ্রেয়স আইয়ার। ব্যাটিং পজিশনে পাঁচ নম্বরেই নামতে পারেন তিনি। তিলক বর্মার পরিবর্তে খেলতে পারেন শ্রেয়স আইয়ার। চলতচি সিরিজে প্রথম দুই ম্যাচে তিলক বর্মা রান করেছিলেন ১২ ও ৭। তবে শেষ ম্যাচে ৩১ রানের ঝোরো ইনিংস খেলেছিলেন তিলক বর্মা।