রিঙ্কু সিংয়ের পারফরম্যান্সে মুগ্ধ সূর্যকুমার যাদব

Rinku Singh
Rinku Singh. ( Image Source: X(Twitter)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েব্টি সিরিজ চলছে ভারতীয় দলেরষ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে ভারতীয় দল। সেখানেও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। এই তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়ে্ছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের এমন পারফরম্যান্স তাঁকে যেন ফের একবার মহেন্দ্র সিং ধোনির কথা মনে করিয়ে দিচ্ছে। শেষপর্যন্ত রিঙ্কু সিং এই পারফরম্যান্স ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এবারের আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। দেশের জার্সিতেও নিজের সেরা পারফরম্যান্সই প্রদর্শন করছেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। এশিয়ান গেমসের পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছেন এই তরুণ ক্রিকেটার। সেখানেও তাঁর পারফর্ম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। কার্যত ফিনিশারের ভূমিকাতেই দেখা যাচ্ছে এই তরুণ ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ৯ বলে ৩১ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং।

৯ বলে ৩১ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং

ভারতীয় দলের হয়ে এই সিরিজে পাঁচ নম্বরে নামছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই একই পারফরম্যান্সের ঝলক দেখা গেল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯ বলে তাঁর ৩১ রানের ইনিংস জুড়ে ছিল চারটি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। নাম না নিলেও রিঙ্কু সিংয়ের এই পারফরম্যান্স যে তাঁকে মহেন্দ্র সিং ধোনিকেই মনে করাচ্ছে তা বলতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের।

এই প্রসঙ্গে ম্যাচ শেষে সূর্যকুমার যাদব জানিয়েছেন, “শেষ ম্যাচে যখন রিঙ্কু সিংকে আমি দেখেছিলাম তাঁর কম্পোজার ছিল এককথায় অসাধারণ। এদিনও তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন তা আমাদের সকলকে একজনের কথাই মনে করাচ্ছে”।

এবারের আইপিএলে নাইট রাইডার্স লিগ পর্বের গন্ডী টপকাতে না পারলেও সেখানে রিঙ্কু সিং ছিলেন সুপার হিট। তাঁর এক ওভারে পাঁচটি ছয়ের ইনিংস এখনও পর্যন্ত সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। দেশের জার্সিতেও সেই পারফরম্যান্স বজায় রেখেছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত সকলে। রিঙ্কুর প্রশংসাই এখন শোনাযাচ্ছে সকলের মুখে।

close whatsapp