লোকেশ রাহুলের দুর্ধর্ষ ক্যাচ দেখে হতবাক উসমান খোয়াজা

KL Rahul
KL Rahul. ( Image Source: Disney+Hotstar )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কেরিয়ারের ২৫০তম উইকেটের মালিক হয়েছেন রবীন্দ্র জাদেজা। উসমান খোয়াজার উইকেট নিয়ে রবীন্দ্র জাদেজার রেকর্ডের মঞ্চেই নজর কাড়লেন লোকেশ রাহুল। পয়েন্টে পিল্ডিংয়ের সময় এক হাতে উসমান খোয়াজার দুর্ধর্ষ ক্যাচ নিয়ে কার্যত সকলকে হতবাক করে দিয়ছেল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ভাল ফিল্ডার হিসাবে বরাবরই লোকেশ রাহুলের পরিচিতি হয়েছে সব জায়গায়। আরও একবার সকলকে চমকে দিলেন তিনি। উসমান খেয়াজার দুর্ধর্ষ ক্যাচ নিয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি।

এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের মতো মতো তারকা ক্রিকেটাররা দ্রুত সাজঘরের রাস্তায় ফিরে গেলেও, উসমান খোয়াজা একাই অস্ট্রেলিয়ার রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আর তাতেই যেন সমস্ত হিসাব বদলে যাচ্ছি্ল। প্রথম ম্যাচে না পারলেও, এদিন ক্রিজ আঁকড়ে দাঁড়িয়েছিলেন উসমান খোয়াজা। তিনি অর্ধশতরান পাওয়ার পর থেকে ভারতীয় শিবিরেও যে চাপটা বাড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত ভারতীয় দলকে স্বস্তি দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।

১২৫ বলে ৮১ রানেই সাজঘরে ফিরেছেন উসমান খোয়াজা

যদিও সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন ভারতীয় েদলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। পয়েন্টে ফিল্ডিং করার সময়ই উসমান খোয়াজার দুর্ধর্ষ ক্যাচ নিয়েছেন তিনি। আর তাতেই হতবাক সকলে। ক্রিজে দাঁড়িয়ে এমন ক্যাচ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন খোদ উসমান খোয়াজাও। তিনি যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন  এমনটা হতে পারে। টিভির পর্দা থেকে স্টেডিয়ামের জায়ান্টস্কৃণ, সব জায়গাতেই তখন লোকেশ রাহুলের সেই দুর্ধর্ষ ক্যাচের ছবি দেখা যাচ্ছিল। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে।

ডেভিড ওয়ার্নার বেশীক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু উসমান খোয়াজা এদিন ছিলেন বড় রানের লক্ষ্য। ধীরেধীরে রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ার কাজটাই শুরু করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। অবশেষ লোকেশ রাহুলের সেই দুর্ধর্ষ ক্যাচই ভারতীয় শিবিরে স্বস্তির আবহ ফিরিয়েছিল। ১২৫ বল খেলে ৮১ রানেই থামতে হয়েছিল উসমান খোয়াজাকে।

৮১ রানের ইনিংস যে খুব একটা ধীর গতিতে উসমান খোয়াজা খেলেছেন তেমনটা কিন্তু নয়। মাঝেমধ্যেই তাঁকে ভারতীয় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজেও দেখা গিয়েছে। উসমান খোয়াজার ৮১ রানের ইনিংসটি সাজানো রয়েছে ১২টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে।

close whatsapp