অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের দুর্দান্ত ইনিংসের জন্য ইশান কিষানকে কৃতিত্ব দিলেন সূর্যকুমার যাদব
আপডেট করা - Nov 24, 2023 7:17 pm

২৩শে নভেম্বর, বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্ৰথম ম্যাচটি খেলতে নেমেছিল ভারত। এই ম্যাচটিতে সূর্যকুমার যাদব ৪২ বলে ৮০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ৪টি ছয় মেরেছিলেন। এই ম্যাচে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।
ম্যাচের পর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি ভিডিওতে ইশান কিষানকে নিজের এই দুর্দান্ত ইনিংসের কৃতিত্ব দেন সূর্যকুমার যাদব। উল্লেখযোগ্যভাবে, ভারতের অধিনায়ক হিসেবে এটি ছিল সূর্যকুমার যাদবের প্ৰথম ম্যাচ। অধিনায়ক হিসেবে নিজের প্ৰথম ম্যাচেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতানো অবশ্যই একটি অনেক বড় ব্যাপার।
বিসিসিআইয়ের ভিডিওটিতে সূর্যকুমার যাদব বলেন, “আমি মনে করি সে আমাকে সত্যিই ভালোভাবে সাহায্য করেছে। আমি নির্ভীকভাবে খেলেছিলাম এবং সে সেখানে আমার পাশে ছিল এবং তার নকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
Captain Suryakumar Yadav's first match as #TeamIndia Captain presented an additional challenge 😉
How well does SKY remember his match-winning knock? 🤔
WATCH 🎥#TeamIndia | #INDvAUS pic.twitter.com/X9fLNQEqjw
— BCCI (@BCCI) November 24, 2023
এই ম্যাচটিতে অস্ট্রেলিয়া প্ৰথমে ব্যাটিং করেছিল এবং জশ ইঙ্গলিসের দুরন্ত শতরানের হাত ধরে স্কোরবোর্ডে ২০ ওভারে ৩ উইকেটে ২০৮ রান তুলেছিল। ইঙ্গলিস ১১টি চার এবং ৮টি ছয় সহ ৫০ বলে ১১০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। স্টিভ স্মিথের ব্যাট থেকে ৫২ রান এসেছিল। রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার রুতুরাজ গায়কওয়াড় এবং যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর সূর্যকুমার যাদব এবং ইশান কিষান মিলে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। তারা দুজনে মিলে ১১২ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেছিলেন। ইশান কিষান ২টি চার এবং ৫টি ছয় সহ ৩৯ বলে ৫৮ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন।
“সেই পরিস্থিতিটি খুবই চাপের ছিল, তবে সে শান্তভাবে নিজের কাজটি করেছিল” – সূর্যকুমার যাদব
সূর্যকুমার যাদব রিঙ্কু সিংয়েরও প্রশংসা করেছেন। সূর্যকুমার যাদবকে আউট করার মাধ্যমে ম্যাচে কামব্যাক করেছিল ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দল। কিন্তু, রিঙ্কু সিংয়ের ১৪ বলে অপরাজিত ২২ রানের সুন্দর ইনিংসের সামনে শেষমেশ অস্ট্রেলিয়াকে হার মানতে হয়। জয়ের জন্য ভারতের ১ বলে ১ রানের প্রয়োজন ছিল। রিঙ্কু সামনের দিকে ছয় মারেন তবে সেটি নো বল ছিল। তাই রিঙ্কু কোনো রান পাননি।
সূর্যকুমার যাদব বলেন, “সেই পরিস্থিতিটি খুবই চাপের ছিল, তবে সে শান্তভাবে নিজের কাজটি করেছিল। যখন সে ব্যাটে নেমেছিল, তখন সে খুব শান্ত ছিল এবং শেষ অবধি মাথা ঠান্ডা রেখেছিল, সে কাজটা করে দেখিয়েছিল। এটি সত্যিই দারুণ ছিল।”