ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রথম টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী

India vs Australia
India vs Australia. ( Photo Source: Seb Daly/Sportsfile via Getty Images )

ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর ফের একবার মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার প্রথম ম্যাচে বিশাখাপত্তনমে নামছে ভারতীয় দল ও অস্ট্রেলিয়া। সেখানেই শেষপর্য়ন্ত কী হয় তাতো সময়ই বলবে। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ দিয়েই য়ে দুই দল তাদের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ স্কোয়াডের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। সূর্যকুমার যাদবের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

অন্যদিকে অস্ট্রেলিয়া শিবিরেও অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। প্যাট কামিন্স সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন। ডেভিড ওয়ার্নারও নাম তুলে নিয়েছেন এই টি টোয়েন্টি সিরিজ থেকে। দুই দলেরই তরুণ ক্রিকেটারদের কার্যত সুযোগ করে দেওয়া হয়েছে এই সিরিজের দলে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজে ভাল পারফরম্যান্স যে ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। গত সোমবারই টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত।

ভারতীয় দলে এঅ সিরিজে তারুণ্যের আধিক্য। কার্যত এশিয়ান গেমসের দলই ধরে রাখা হয়েছে এই সিরিজের জন্য। তবে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দলে রয়েছেন ঈশান কিষাণও। অন্যদিকে অস্ট্রেলিয়া শিবিরেও প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটাররা নেই। সেখানেই ট্রেভিস হেডের ওপর রয়েছে নেতৃত্বের ভার। একইসঙ্গে  অস্ট্রেলিয়া শিবিরে রয়েছেনস্টিভ স্মিথ। শোনাযাচ্ছে এই সিরিজেও তিন নম্বরেই ব্যাটিং করবেন তিনি।

পিচ কন্ডিশন

বিশাখাপতনমের পিচে ব্যাটারদের পক্ষেই যেতে পারে। তবে এই পিচে ম্যাতের দ্বিতীয় ইনিংসে স্পিনাররাও কিন্তু যথষ্ট সুবিধা পেতে পারেন। টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যথার্থ হতে পারে। সেইসঙ্গে মনে করা হচ্ছে যে এখানে প্রথমে ব্যাটিং করলে ১৬৫ রান জয়ের জন্য যথেষ্ট হতে পারে।

ভারত বনাম অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ

ভারতঃ রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আভেশ খান

অস্ট্রেলিয়াঃ ট্রেভিস হেড, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেসন বেহেনডর্ফ, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা

ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি হেড টু হেড

ম্যাচ – ২৬

ভারত – ১৫

অস্ট্রেলিয়া – ১০

ড্র – ০

ফলাফল হয়নি – ১

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

সময়ঃ সন্ধে ৭টা ( ভারতীয় সময় )

টিভি সম্প্রচার – স্পোর্টস ১৮

লাইভ সম্প্রচার – জিও সিনেমা

close whatsapp