কেপ টাউনে পরিকল্পনায় বেশী পরিবর্তন চায়ছেন না এলগার
তিনি মনে করেন জোহানেসবার্গ টেস্ট জয় অনভিজ্ঞ দলকে উত্তেজিত করবে
আপডেট করা - Jan 8, 2022 1:43 pm

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেছেন যে ভারতের বিপক্ষে তাঁর দলের টেস্ট জয় সঠিক দিকে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ ছিল, তবে তিনি মনে করেন দলের উন্নতির জায়গা রয়েছে এবং স্বাগতিকরা তাদের চূড়ান্ত টেস্টে খেলার আগে বিশেষ কিছু পরিবর্তন করার কথা ভাবছে না।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্টে ১১৩ রানে পরাজয়ের পর, দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে সাত উইকেটের দুর্দান্ত জয়ের সাথে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফেরায়।
“এটি একটি ইতিবাচক পদক্ষেপ, নিঃসন্দেহে, এবং সঠিক পথে একটি পদক্ষেপ,” এলগারকে স্পোর্টস২৪ দ্বারা উদ্ধৃত করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের এখনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এর মধ্যেই রয়েছে মঙ্গলবার থেকে শুরু হওয়া পরবর্তী টেস্ট। আমাদেরকে সহ্যের সীমানায় ঠেলে দেওয়া হবে এবং দলের ছেলেরা কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা গুরুত্বপূর্ণ।”
দ্বিতীয় টেস্ট জয় অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা স্কোয়াডকে উত্তেজিত করবে: অধিনায়ক ডিন এলগার
দ্বিতীয় ইনিংসে রাসি ফান ডার ডাসেন এবং টেম্বা বাভুমার সাথে গুরুত্বপূর্ণ জুটি বেঁধে এলগার অপরাজিত ৯৬ রান করেন এবং তার দলকে একটি বিখ্যাত জয়ের দিকে নিয়ে যান এবং অধিনায়ক মনে করেন যে এই জয়টি শেষ টেস্টের জন্য “অপেক্ষাকৃত অনভিজ্ঞ স্কোয়াড”কে উত্তেজিত করবে।
“তবে, আমরা সঠিক পথে যাচ্ছি এবং এই জয় স্কোয়াডের অনেক খেলোয়াড়ের জন্য একটি আত্মবিশ্বাস বৃদ্ধিকারী। আমাদের একটি অপেক্ষাকৃত অনভিজ্ঞ স্কোয়াড আছে, এবং আমরা এখনও জানি যে সবকিছু আমাদের ঠিক দিকে নিয়ে যাচ্ছে না,” এলগার বলেছেন।
ভারত ও দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার থেকে কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী চূড়ান্ত টেস্টে মুখোমুখি হবে এবং এলগার মনে করেন প্রোটিয়াদের জন্য উন্নতির জায়গা রয়েছে।
“এমন কিছু ক্ষেত্র ছিল যেগুলিতে আমরা মনোযোগ দিয়েছিলাম এবং কেপটাউনে যাচ্ছি, আমাদের আবার সেসব খামতির জায়গায় অতিরিক্ত নজর দিতে হবে,” বলেছেন এলগার।
“আমাদের গেম প্ল্যানের সাথে কঠোর হতে হবে, তাই আমরা কেপ টাউনে আমাদের গেমের পরিকল্পনার বিষয়ে খুব বেশি পরিবর্তন করব না,” তিনি যোগ করেছেন।