বিশ্বকাপের মঞ্চে জসপ্রীত বুমরার থেকে শাহিন আফ্রিদিকে পিছিয়ে রাখছেন ওয়াকার ইউনিস
আপডেট করা - Oct 17, 2023 3:04 pm

পাকিস্তান শিবিরের সেরা ক্রিকেটারের তকমা রয়েছে শাহিন আফ্রিদির গায়ে। পাকিস্তানের হয়ে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়ে এসেছেন তিনি। এবারের বিশ্বকাপেও যে তিনিই পাকিস্তান বোলিংয়ের প্রধান ভরসা ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত নিজের পারফরম্যান্স সেভাবে প্রদর্শন করতে পারেননি শাহিন আফ্রিদি। পরপর তিন ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন শাহিন আফ্রিদি। শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধেও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি েই তারকা ক্রিকেটার। এবার শাহিন আফ্রিদির পারফর্ম্যান্স নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিস।
পাকিস্তানের সেরা বোলার হলেও তিনি বিশ্বকাপের মঞ্চে সেভাবে দাগ কাটতে পারেননি। শাহিন আফ্রিদির পারফরম্যান্স নিয়ে যে ওয়াকার ইউনিস একেবারেই খুশি নন, সেই কথা কার্যত তাঁর মন্তব্যেই স্পষ্ট। এমনকী তাঁকে জসপ্রীত বুমরার উপমা দিতেও পিছপা হননি এই প্রাক্তন পাকিস্তানী তারকা ক্রিকেটার। তাঁর মতে প্রতিপক্ষ শিবিরের ওপর যেভাবে জসপ্রীত বুমরাহ চাপ তৈরি করতে পারেন, সেই কাজটাই পাকিস্তানের হয়ে করতে পারছেন না শাহিন আফ্রিদি। সেটাই যে বেশ চিন্তায় রাখবে পাকিস্তানকে তা বলতেও দ্বিধা নেই তাঁর।
এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র ৪ উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র চারটি উইকেট তুলতে পেরেছেন শাহিন আফ্রিদি। বরং পাকিস্তানের হয়ে প্রথম তিন ম্যাচে বেশ ব্যয় সাপেক্ষই হয়েছেন তিনি। এখনও পর্যন্ত তিন ম্যাচে শাহিন আফ্রিদি একাই দিয়েছেন ১৩৯ রান। সেইসঙ্গে তাঁক ইকনমি রেট ৬.৩১। মাত্র চারটি উইকেটই তিন ম্যাচে তুলতে পেরেছেন শাহিন আফ্রিদি। এমন পারফরম্যান্স যে পাকিস্তানকে বেশ চিন্তায় ফেলছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এমনকী শাহিন আফ্রিদির বোলিংয়ে শৃঙ্খলা নিয়েও কথা বলতে ছাড়েননি ওয়াকার ইউনিস। তিনি জানিয়েছেন, “আমি জানি না তাঁর ফিটনেসে কোনও সমস্যা হয়েছে কিনা। কারণ এবারের বোলিংয়ে সেভাবে শৃঙ্খলা দেখা যাচ্ছে না শাহিন আফ্রিদির মধ্যে। সেখানেই উইকেট পাওয়ার জন্য বাড়তি চেষ্টা করছেন তিনি। যখন একই জিনিস পরপর করে যেতে থাকবে, যেমন শাহিন আফ্রিদি একের পর এক ইয়র্কার দিয়ে চলেছেন। সেই মুহূর্তে ব্যাটার ভালভাবেই প্রস্তুত হয়ে যেতে পারবেন”।
ওয়াকার ইউনিস আরও জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ প্রতিপক্ষ ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেন এবং একইসঙ্গে স্টাম্পে বল রাখেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন এবং উইকেট নেওয়ার জন্য চাপ তৈরি করেছিলেন”।