দিল্লিতেও বিরাট শো-এর অপেক্ষায় সকলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ
আপডেট করা - Oct 9, 2023 6:34 pm

গত রবিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিরাট কোহলির ক্লাসিক শো দেখেছে গোটা দেশ। এবার নিজের ঘরের মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। চেন্নাইয়ের পর দিল্লিতেও বিরাট শো দেখার জন্য মুখিয়ে রয়েছে সকলে। ঘরের মাঠে বিরাট কোহলিও যে নিজের অন্যতম সেরা পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার দলের সঙ্গে দিল্লি পৌঁছলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই বিরাট কোহলিকে নিয়ে চর্চা। দিল্লিতেও তাঁর হাত থেকে বড় রানের ইনিংস দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস কেলেছেন ভাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। খাদের কিনার থেকে ভারতকে শুধু উদ্ধারই করেননি, সেই জায়গা থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের রাস্তাটাও তৈরি করে দিয়েছিলেন তিনি। সেই থেকেই বিরাট কোহলিকে নিয়ে বাধনহীন উচ্ছ্বাসে মেতেছেন সকলে। বিরাট কোহলির ব্যাট থেকে অরুণ জেটলী স্টেডিয়ামে ফের একবার অসাধারণ ইনিংস দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় গোটা দেশ। যদিও প্রথম ম্যাচ জয়ের পরই বিরাট কোহলি ভেঙেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ডও। এখন ভারতীয় হিসাবে সেরা রান তাড়া করে জেতার রেকর্ডও রয়েছে বিরাট কোহলির ঝুলিতে।
অজি বধের পরই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ত্রাতার ভূমিকা পালন করেছেন বিরাট কোহলি। যে সময় তিনি মাঠে এসেছিলেন সেই সময় ভারতের অবস্থা ছিল ২ রানে ২ উইকেট। সেই জায়গা থেকেই লড়াইটা শুরু করেছিলেন বিরাট কোহলি। সঙ্গে ছিলেন লোকেশ রাহুল। বিরাট কোহলি যখন মাঠ ছেড়েছিলেন ভারতের জয় সেই মুহূর্তে সময়ের অপেক্ষা ছিল। ৮৫ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থেমেছিলেন বিরাট কোহলি। সেই সময় ভারতীয় দলের রান চিল ১৬৭। জয়ের ভিতটা মজবুত করে দিয়েই বিরাট মাঠ ছেড়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না।
Virat Kohli Has Arrived In Delhi.#viratkohli pic.twitter.com/hP1TxqStsG
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) October 9, 2023
https://twitter.com/Vk_is_goat/status/1711351724349567210
This is what happens when you go to the ground level and find out France's choice. No matter how the keyboard warriors of Dharavi tries to troll captain Kohli, this is a fact.
Even if we win this time, that too from the team made by Virat Kohli. https://t.co/OS7FD0V4ji
— S. (@Kohli_Devotee_) October 9, 2023
Another day, another record for Virat Kohli 🌟
The Chase Master surpassed Sachin Tendulkar for most runs in successful run-chases in ODI history 🔥
✍: https://t.co/mvzwbbUl1n pic.twitter.com/Knz5uscW5E
— ICC (@ICC) October 9, 2023
"The difference between Virat Kohli and the 2nd best ODI batter is huge, average of 89 in ODI run chases speaks volume of his calibre and how he has mastered the format."
– Ian Bishop during NZ vs NED pic.twitter.com/uge84aX8T7
— leisha (@katyxkohli17) October 9, 2023
On field or off field, the bond which Virat Kohli and KL Rahul share is beautiful with mutual respect and camaraderie ❤️ pic.twitter.com/e1qbGmtOj3
— Pari (@BluntIndianGal) October 9, 2023
Virat Kohli Has Arrived In Delhi.💙#ViratKohli #INDvAFG #CWC23 @imVkohli pic.twitter.com/6hZoR4BbaV
— ꜱᴘɪᴅᴇʏシ︎ (@Spidey_RCB) October 9, 2023
Virat Kohli is such a kid,Enjoy each and every moment.
My Happiness is to see him happy https://t.co/McwPb8L7Kf
— Krishna (@KrishnaVK_18) October 9, 2023
দিল্লি তাঁর ঘরের মাঠ। সেখানেই এবার বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছেন এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়ে যে প্রত্যাশার পারদ এই মুহূর্তে তুঙ্গে তাও বলাই বাহুল্য। দিল্লির মাঠে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরীর অপেক্ষাতেই রয়েছেন সকলে। ঘরের মাঠে বিরাট কোহলিও যে বড় রানের অপেক্ষায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।
আফগানিস্তানের বিরুদ্ধে ধারেভারে এনেকটা এগিয়ে থেকেই নামছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছয় উইকেটে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার আফগানিস্তান বধের পালা। সেই কাজটাই ভারতীয় দল দিল্লির মাটিতে নিখুঁতভাবে করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।