শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান কুইন্টন ডি ককের, বড় রানের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা

Quinton de Kock
Quinton de Kock. (Photo Source: Pankaj Nangia/Gallo Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর চতুর্থ ম্যাচে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা এবং দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে একটি দুরন্ত শতরান করলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক।

দক্ষিণ আফ্রিকা শুরুতেই টেম্বা বাভুমার উইকেট হারিয়েছিল। কিন্তু তারপর শ্রীলঙ্কার উপর পাল্টা আক্রমণ করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক এবং রাসি ফান ডার ডুসেন মিলে শ্রীলঙ্কার বোলারদের উপর চাপ সৃষ্টি করেন। ডি কক মাত্র ৮৪ বলে ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। তার এই ইনিংসে ছিল ১২টি চার এবং ৩টি ছয়।

কুইন্টন ডি কক এবং রাসি ফান ডার ডুসেন মিলে ২০৪ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। তাদের এই পার্টনারশিপের হাত ধরেই বড় রানের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা ৫ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে তারপর ডি কক এবং ফান ডার ডুসেন মিলে দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসিয়ে দেন। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল যদি শেষ অবধি এই একই রানের গতি বজায় রেখে খেলতে পারে তাহলে তারা শ্রীলঙ্কার সামনে একটি অনেক বড় লক্ষ্য রাখতে পারবে।

রাসি ফান ডার ডুসেনও একটি দারুণ শতরান করেছেন

এই ম্যাচটিতে রাসি ফান ডার ডুসেনও শতরান করতে সক্ষম হয়েছেন। তিনি ১১০ বলে ১০৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার এই ইনিংসে তিনি ১৩টি চার এবং ২টি ছয় মারেন। তিনি এবং এডেন মার্করাম মিলে ৫০ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন।

এই ম্যাচে এখনও পর্যন্ত শ্রীলঙ্কার চারজন বোলার উইকেট পেয়েছেন। ম্যাচের দ্বিতীয় ওভারে দিলশান মাদুশঙ্কা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে আউট করেন। মাথিশা পাথিরানা কুইন্টন ডি কককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। এরপর, দুনিথ ওয়েল্লালাগে রাসি ফান ডার ডুসেনের উইকেট নেন। হেনরিখ ক্লাসেনকে আউট করেন কাসুন রাজিথা।

এই মুহূর্তে ক্রিজে রয়েছেন এডেন মার্করাম এবং ডেভিড মিলার। মার্করাম ইতিমধ্যেই তার অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকা ৩০০ রানের গন্ডি পার করে ফেলেছে। মার্করাম খুবই দ্রুতগতিতে রান করছেন। শেষমেশ দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে কত রান তোলে সেটাই এখন দেখার বিষয়।

শতরানের পর কুইন্টন ডি কককে টুইটারে অনেকে অভিনন্দন জানিয়েছেন –

close whatsapp