ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে বাংলাদেশের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে চান সাকিব আল হাসান
আপডেট করা - Sep 26, 2023 3:31 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে একটি বড় ধাক্কা খেতে পারে বাংলাদেশ। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা গেছে।
এশিয়া কাপ ২০২৩-এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছিল। এশিয়া কাপে তিনি বাংলাদেশ দলকে সুপার ফোর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আসন্ন ওডিআই বিশ্বকাপেও তার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।
বিসিবির একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে যে সাকিব দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছেন যে তিনি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অধিনায়কত্ব করতে চান না। এই অভিজ্ঞ অলরাউন্ডার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে তার বাসভবনে দেখা করেছিলেন। সেখানে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহও উপস্থিত ছিলেন। সাকিব তাদের দুজনকে নিজের সিদ্ধান্তের ব্যাপারে অবগত করেছেন বলে জানা গেছে। বিসিবি সূত্রের মাধ্যমে জানা গেছে, সাকিব তার দলে অর্ধ-ফিট খেলোয়াড়দের চান না এবং এটি হল তার বাংলাদেশকে নেতৃত্ব দিতে না চাওয়ার একটি কারণ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের জন্য এটি হল শেষ সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটিতে কোনও ফলাফল পাওয়া যায়নি। এরপর দ্বিতীয় ম্যাচটিতে একটি দুর্দান্ত জয় পেয়েছিল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৯.২ ওভারে ১০ উইকেটে ২৫৪ রান তুলেছিল। ব্যাট করতে নেমে তারা শুরুটা ভালোভাবে করতে পারেনি। মাত্র ৩৬ রানের মধ্যেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর হেনরি নিকোলস এবং টম ব্লান্ডেল মিলে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। নিকোলস ৬১ বলে ৪৯ রান করতে সক্ষম হয়েছিলেন। ব্লান্ডেল ৬৬ বলে ৬৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। শেষে ইশ সোধি ৩৯ বলে ৩৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।
বাংলাদেশ রান তাড়া করতে নেমে মাত্র ১৬৮ রানে অলআউট হয়ে গিয়েছিল এবং নিউজিল্যান্ড ৮৬ রানে ম্যাচটি জিতে নিয়েছিল। তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ যথাক্রমে ৫৮ বলে ৪৪ রান এবং ৭৬ বলে ৪৯ রান করেছিলেন। ইশ সোধি অসাধারণ বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। শেষমেশ এই সিরিজটির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।