অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফের “বুম বুম বুমরাহ”-কে দেখার প্রত্যাশায় সুরেশ রায়না

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter)

চোট সারিয়ে দীর্ঘদিন পর আয়ারল্যান্ডের বিরুদ্ধেই দেশের জার্সিতে প্রত্যাবর্তন করেছিলেন জসপ্রীত বুমরাহ।  প্রত্যাবর্তমের মঞ্চ থেকেই দুরন্ত ফর্মে ছিলেন জসপ্রীত বুমরাহ। প্রায় ৯ মাসের বিরতির পর এবারের এশিয়া কাপে নেমেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানেও নিজের ছন্দে ছিলেন এই তারকা ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। জসপ্রীত বুমরাহ তাঁর সেরা পারফরম্যান্স আসার থেকে মাত্র কয়েক ধাপ দূরে রয়েছে। মনে করছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না।

চোট থেকে ফিরে আসার পর যেভাবে জসপ্রীত বুমরাহ পারফরম্যান্স দেখাচ্ছেন তাতে শীঘ্রই তিনি তাঁর চেনা ছন্দে ফিরতে চলেছেন বলেই মনে করছেন সুরেশ রায়না।এবারের এশিয়া কাপেও জসপ্রীত বুমরাহ তাঁর পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও য়ে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের বোলিংয়ের প্রদান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে বুমরাহকে নিয়ে যে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে্ তা বলার অপেক্ষা রাখে না।

চোট সারিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ

অস্ট্রেলিয়ার ব্যাটাররাও যে জসপ্রীত বুমরার বোলিংকেই যে টার্গেট করবেন তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার। শুক্রবার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেখানে যে অজি ব্যাটাররা ভারতীয় বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁডে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই ফের একবার জলসপ্রীত বুমরাহকে তাঁর পুরনো ফর্মে দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। বিশ্বকাপের আগে এই সিরিজ যে জসপ্রীত বুমরার কাছেও বড় পরীক্ষা তা বলাই বাহুল্য।

এই প্রসঙ্গে সুরেশ রায়না জানিয়েছেন, তাঁর বোলিং লেন্থের সহ্গে যে দ্রুততা রয়েছে সেটা সত্যিই ্ত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। তবুও অজি ব্যাটাররা জসপ্রীত বুমরাহকেই নিজেদের লক্ষ্য বানানোর চেষ্টা করবে, কারণ তিনি ১৪০ থেকে ১৪৫-এ বোলিং করতে পারেন। আমি মনে করি তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এবং এটা উপভোগও করছেন। দেখে মনে হচ্ছে তিনি ফের সেই বুম বুম বুমরা হওয়ার পথে এগিয়ে চলেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp