বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত
আপডেট করা - Sep 11, 2023 11:28 pm

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু ভাল বোলিং পারফরম্যান্সের। যে কাজটা শুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ এবং নিখুঁতবাবে শেষ করলেন কুলদীপ যাদব। ভারতের ৩৫৬ রান তাড়া করতে নেমে ১২৮ রানেই শেষ হয়ে গেল পাকিস্তান। বিরাট ব্যাবধানে পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের মঞ্চে যাত্রা শুরু করল টিম ইন্ডিয়া। ২২৮ রানে জয়ী ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেই ফাইনালের রাস্তা কার্যত পাকা হয়ে যাবে ভারতের।
সোমবার রিজার্ভ ডে-তে নমেছিল ভারতীয় দল। সেখানেই বিধ্বংসী মেজাজে ছিলেন বিরাট কোহলি ও চোট সারিয়ে প্রত্যাবরক্তন করা লোকেশ রাহুল। পাকিস্তানের তারকা খচিত বোলিং লাইনআপ এদিন ভারতীয় দলের এই দুই তারকা ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখাতে পারেননি। বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সামনে মাথা নত করতে বাধ্যই হয়েছিলেন শাহিন আফ্রিদি, নাসিম শা এবং শাদাব খানদের মতো তারকা বোলাররা। ভারতের দুই তারকার ব্যাট থেকেই এদিন ছিল সেঞ্চুরীর ঝলক।
১২২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচের সেরার শিরোপা বিরাট কোহলির
সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ২৩৩ রানের অপরাজিত পার্টনারশিপ। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ে সব জায়গা থেকেই এদিন এগিয়ে ছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। কেরিয়ারের ৪৭ তম ওডিআই সেঞ্চুরী চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেই করেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে ছিল চার ও ছয়ের বন্যা। বিরাট কোহলির ১২২ রানের ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। সেইসঙ্গে সেঞ্চুরী ইনিংস খেলেছেন লোকেশ রাহুলও। তিনি অপরাজিত ছিলেন ১১১ রানে।
khamoshi chaai hui hai kaafi🤐 lagta hai padosiyo ne Tv ke sath sath mobile bhi tod diye hai…
— Irfan Pathan (@IrfanPathan) September 11, 2023
💪🏽😎 #INDvPAK pic.twitter.com/zvtTovasDJ
— Wasim Jaffer (@WasimJaffer14) September 11, 2023
You hardly ever see a margin of 229 in an India-Pak game. So many positives for India in this game. Kuldeep, Bumrah, the bowling of Hardik, the form of Rahul and Virat. Set up by an excellent, positive opening partnership. Can't underestimate the value of that.
— Harsha Bhogle (@bhogleharsha) September 11, 2023
The GOAT of ODI batting. #No-47
— Ian Raphael Bishop (@irbishi) September 11, 2023
Amazing Bharat. That’s the way to do it.
Virat Kohli and KL Rahul were unstoppable. Congratulations to Virat for 13000 ODI runs. #BHAvsPAK pic.twitter.com/w53XKjHfgJ— Virender Sehwag (@virendersehwag) September 11, 2023
Every True Indian Fan rn.#INDvPAK #BHAvsPAK pic.twitter.com/E93bcr0MuQ
— Jai Updhyay (@jay_upadhyay14) September 11, 2023
Powerful batting supported by impressive bowling 🤝 Kamaal kar diya boys… some wins are fun 😉 #INDvPAK pic.twitter.com/bpw5dqAkKP
— Ajay Devgn (@ajaydevgn) September 11, 2023
It's a victory of Sanatan!!🔥🚩#INDvPAK pic.twitter.com/NcxEduHTGG
— Mr Sinha (@MrSinha_) September 11, 2023
FIFER for Kuldeep Yadav 👏 👏
A resounding 228-run win for #TeamIndia – the biggest win for India in the ODIs against Pakistan (by runs) 🙌 🙌
Scorecard ▶️ https://t.co/kg7Sh2t5pM#AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/cl2q5I7j1p
— BCCI (@BCCI) September 11, 2023
the reason #INDvPAK pic.twitter.com/bTe73WBsoT
— Lamist ( he/tler ) (@lamist17) September 11, 2023
Original Version of THEY CANNOT PLAY HIM. #INDvPAK pic.twitter.com/PKINFCUNhb
— R A T N I S H (@LoyalSachinFan) September 11, 2023
এই দুই তারকা ব্যাটারের হাত ধরেই পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে্ ভারতীয় দল। এদি্ন পাকিস্তানের বিরুদ্ধে্ ৩৫৬রান করে টিম ইন্ডিয়া। রানের পাহাড় তৈরি করলেও পাকিস্তান শিবিরেও ছিলেন তারকা ব্যাটাররা। তবে ভারতীয় দলের বোলাররাও ছিলেন অস্ধারণ ফর্মে। শুরুতেই ইমাম উল হককে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।
এরপরই পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমকে জমি শক্ত করার আগেই,সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বোল্ডহয়েই মাঠ চাড়তে হয়েছিল বাবর আজমকে। বাকিটা সামলে দিয়েছিলেন একাই কুলদীপ যাদব। যে মিডল অর্ডার পাকিস্তানের প্রধান শক্তি এবারস তাদেরকেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সলমন আলি, ইফতিকার আহমেদ, শাদাব খানদের ক্রিজে বেশীক্ষণ থাকতে দেননি তিনি। একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। রান দিয়েছেন ২৫।