বিশ্বকাপের দলে যশস্বী জয়সওয়াল ও তিলক বর্মাকে নিয়ে বিশেষ পরামর্শ রবি শাস্ত্রীর

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Twitter)

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে দুই তরুণ ক্রিকেটার তিলক বর্মা ও যশস্ব জয়সওয়ালের। দুজনেই অভিষেক সিরিজে নজর কেড়েছে সকলের। বিশেষ করে টি টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া  তিলক বর্মা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। একইসঙ্গে যশস্বী জয়সওয়ালও দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। এবার এই দুই তরুণ ক্রিকেটারদেরই ভারতের বিশ্বকাপের দলে নেওয়ার বার্তা প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। তাঁর মতে এই মুহূর্তে তাদের পারফরম্যান্স যদি একেবারে যোগ্য হয় তবে বিশ্বকাপের দলে তাদের রাখা একেবারেই উচিত্।

এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলের টিকিট পাকা করে ফেলেছিলেন যশস্বী জয়সওয়াল। টেস্ট সিরিজেই ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন যশস্বী জয়সওয়াল। কেরিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরী এসেছিল তাঁর ব্যাট থেকে। ওডিআই সিরিজে অবশ্য ভারতীয় দলে সুযোগ হয়নি এই তরুণ ক্রিকেটারের। কিন্তু টি টোয়েন্টি সিরিজে প্রথম থেকেই খেলেছিলেন তিনি।  টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অর্ধশতরানের ইনিংসও খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিদ সফরে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল ও তিলক বর্মা

একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের  হয়ে অভিষেক হয়েছিল তিলক বর্মারও। প্রথম সুযোগেই নজর কেড়েছেন অএই তরুণ ক্রিকেটারও। এবারের আইপিেলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা তিনি বজায় রেখেছেন এই ওয়েস্ট ইন্ডিজ সফরেও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিলক বর্মা রান করেছেন ৩৯, ৫১, ৪৯, ৭ এবং ২৭। সেখানেই শেষপারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকেও ভারতের হয়ে আসন্ন বিশ্বকাপের খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ভারতীয় নির্বাচকরা জানেন যে কেই অন্যতম যোগ্য  ক্রিকেটার এবং কাকে বিশ্বকাপের জন্য দলে বেছে নিতে হবে। যদি সেটা যদি তিলক বর্মা হন তবে তাঁকে দলে নেওয়া উচিত্। আবার যদি সেটা যশস্বী জয়সওয়াল হন, তবে তাঁকেই ভারতীয় দলে নেওয়া হোক”।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। প্রায় ১২ বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। ঘরের মাঠে ভারতীয় দল ফের বিশ্বকাপ জিততে পারে কিনা তা তো সময়ই বলবে। কিন্তু সেখানেই কোন দল নামানো হবে তা নিয়ে অএখন জল্পনা তুঙ্গে পৌঁছেছে। ভারতীয় দল নিয়ে নানান পরীক্ষা নীরিক্ষাও চলছে। সেখানেই এবার বিশেষ পরামর্শ দিলেন রবি শাস্ত্রী।

close whatsapp