কুলদীপ যাদবকে বিরাট সার্টিফিকেট দিলেন রশিদ লতিফ
আপডেট করা - Oct 16, 2023 7:50 pm

এবারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়ে ভারতীয় দলে কুলদীপ যাদবকে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্তটা যে কতটা সঠি ছিল তা বিশ্বকাপের মঞ্চে নামার পর থেকেই বুঝিয়ে দিয়েছেন কুলদীপ যাদব। প্রথম ম্যাচ থকেই ভারতীয় দলের জার্সিতে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন কুলদীপ যাদব। সেই পারফরম্যান্স শেষপর্যন্ত তারা ধরে রাখতে পারবেন কিনা তা তো সময়ই বলবে। তবে পাকিস্তান ম্যাচের পরই কুলদীপ যাদবকে বিরাট সার্টিফিকেট দিলেন প্রাক্তন পাকিস্তান তারকা ক্রিকেটার রশিদ লতিফ।
প্রাক্তন পাক ক্রিকেটারের মতে সবকিছু ঠিকটাক চললে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক হতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কুলদীপ যাদব। প্রথম ম্যাচ থেকেই এবারের বিশ্বকাপে উইকেট রয়ছে কুলদীব যাদবের ঝুলিতে। পাকিস্তানের বিরুদ্ধেও বল হাতে নিজের ছন্দে ছিলেন তিনি। সেই ম্যাচেই জোড়া উইকেচট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। আর ততেই আপ্লুত হয়েছেন সকলে। পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপ যাদবের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে কার্যত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার।
পাকিস্তানের বিরুদ্ধে ২ টো উইকেট পেয়েছিলেন কুলদীপ যাদব
রশিদ লতিফের মতে এবারের বিশ্বকাপে কুলদীপ যাদবের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। কার্যত অসহায়ের মতো আত্মসমর্পন করতে বাধ্য হয়েছিলেন তারা। সেই পারফরম্যান্স দেখার পরই এই ভারতীয় ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রশিদ লতিফ। এই ওডিআই বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব। অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান প্রতিটি দলের বিরুদ্ধেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের এই চায়নাম্যান বোলার। বিশ্বকাপের মঞ্চে তিনি যদি সর্বোচ্চ উইকেটের মালিক হন তবে নাকি খুব একটা অহাক হবেন না রশিদ লতিফ।
এই প্রসঙ্গে রশিদ লতিফ জানিয়েছেন, “কুলদীপ যাদবের বিরুদ্ধে আমাদের ব্যাটারদের খুবই বিধ্বস্ত লেগেছে। তাঁক দশটা ওভার কোনও রকমে খেলে দেওয়ার একটা প্রবনতাই ছিল আমাদের ব্যাটারদের মধ্যে। কোনও একজন পাক ব্যাটারও কুলদীপের বিরুদ্ধে নিজেদের ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। আমি মনে করি তিনি যদি এই বিশ্বকাপের মঞ্চে বেশী ম্যাচে না বিশ্রাম পান, তবে কুলদীপ যাদব এই প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটের মালিক হতেই পারে”।
এবারের এশিয়া কাপ থেকেই কুলদীপ যাদবের ওপর ভরসা রেখেছে ভারতীয় দল। তিনি এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তের সঙ্গে সুবিচারই করেছেন। চলতি বিশ্বকাপেও উইকেট পেয়ে চলেছেন কুলদীপ যাদব। সেই ধারা বজায় রেখে রশিদ লতিফের ধরণা তিনি সত্যি করতে পারেন কিনা সেটাই দেখার।