ভারত বনাম পাকিস্তান ম্যাচে সেরাটা দিতে তারা প্রস্তুত, জানালেন রবীন্দ্র জাদেজা

Ravindra Jadeja
Ravindra Jadeja. ( Image Source: Jio Cinema )

আগামী ৩০ অগস্ট শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ২ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকি্স্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত কোন অধিনায়কের মুখে হাসি ফোটে তা তো সময়ই বলবে। তবে সেই ম্যাচে নামার জন্য এখন থেকেই মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে যে তাদের একশো শতাংশ উজার করে দিতে চলেছে ভারতীয় দল সেই কথা বলতে কোনও দ্বিধা নেই তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার।

সেষবারের এশিয়াকাপ হয়েছিল টি টোয়েন্টি ফর্ম্যাটে। সেখানে পাকিস্তানের বি্রুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও,পরবর্তী  ম্যাচে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যদিও এবার সেইসব কথা মাথায় রাখেতে নারাজ টিম ইন্ডিয়ার েই তারকা ক্রিকেটার। তাঁর মতে যেকোনও প্রতিযোগিতারই ম্যাচ তাদের কাচটে সমান গুরুত্বপূর্ণ। পাকিস্তান ম্যাচও তার বাইরে কিছু নয়। সেখানেই  নিজেদের সেরা পারফরম্যান্সটা উজার করে দিতে চান রবীন্দ্র জাদেজারা। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।

২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল

বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতা যে ভারতীয় দলের কাছে  কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।  সেই মতো নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে এই মঞ্চেই যে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের পারফরম্যান্সটা রিহার্সাল দিয়ে নিতে চাইছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যদিও এখনও পর্যন্ত এশিয়া কাপের দল ঘোষণা করেনি বিসিসিআই।  সেখানেই কারা কেলেন সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারলে তা যে ভারতীয় দলের আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, “যখন কোনও জায়গায় ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়, সেখানে জয়ের প্রত্যাশাটাও অনেকটা বেড়ে যায়। তবে আমাদের কাছে যেকোনও ম্যাচেই ভারত নামুক না কেন, সেটার গুরুত্ব আমাদের কাছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মতোই। অবশ্যই ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। আর সেখানেই নিজেদের সেরা পারফরম্যান্সটা দেওয়ার চেষ্টা করব আমরা”।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। এই মুহূর্তে ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের মতো ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন।

close whatsapp