এশিয়া কাপের পরীক্ষায় পাশ করতে মরিয়া রোহিত শর্মা, প্রস্তুতি শুরু ভারত অধিনায়কের

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Instagram)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটো ওডিআই সিরিজেই ভারতীয়দল থেকে্ বিশেরাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্দে টি টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার নেই। অগস্টের শেষেই শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেই কথা মাথায় রেখেই শেষপর্যন্ত এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এশিয়া কাপ নিয়ে রোহিত সর্মা কোনরকম ঝুঁকি নিতে নারাজ। শুরু করে দিলেন প্রস্তুতি।

বিশ্বকাপের আগে এসিয়াকাপের ম়্চই শেষপরীক্ষা ভারতীয় দলের সামনে। সেজন্য কয়েকদিন ছুটি কাটি্য়েই এবার এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহি্ত শর্মা। সুক্রবার তেকেই ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন হিটম্যান। তাঁর জিম সেশনের সেই ছবিইঅ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোহিত শর্মা। বিশ্বকাপের আগে এসিয়াকাপের মঞ্চেই যে নিজের পারফরম্যান্সও পরীক্ষা নিরিক্ষা করে দেখে নিতে চান তিনি, সেই ইঙ্গিত রোহিত শর্মার মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।

২ সেপ্টেম্বর রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপে নামবে ভারতীয় দল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে রান পেয়েছিলেন রোহিত শর্মা। দুটো টেস্টেই রান পেয়েছিলেন রোহিত শর্মা। সেটা যে ভারতীয় দলের অধিনায়কের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। বিশ্বকাপের আগে এশিয়া কাপের মঞ্চই যে নিজেকে দেখে নেএওয়ারসবথেকে বড় সুযোগ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই নামার আগে নিজের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ রোহিত শর্মা। কয়েকদিন ছুটি্ কাটিয়েই প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় দলের অধিনায়ক।

একইসঙ্গে এই এশিয়া কাপেই যে ভারতীয়দলেরও সে পরীক্ষা নীরিক্ষা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে এবার প্রস্তুতি। সেই কতা গত বৃহস্পতিবারই রোহিত শর্মার মুখ থেকে শোনা গিয়েছে। ভারতীয় দলে এখনও বেশ কয়েকটা জায়গায় সমস্যা রয়েছে। এই এশিয়া কাপের মঞ্চেই সেগুলো দেখে নিতে চাইছে তারা।  বিশেষ করে ভারতীয় ব্যাটিং লাইনআপের ৪ নম্বর পজিশন নিয়ে সমস্যা যে এখনও চলছে তা রোহিত শর্মার মেনে নিতেও দ্বিধা নেই।

একইসঙ্গে দলে যে অটোমেটিক চয়েজ কোনও ক্রিকেটারই নন, সেই বার্তাও শোনা গিয়েছিল রোহিত শর্মার মুখ থেকে। এশিয়া কাপ যে ভারতীয় দলের কাছে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা রোহিত শর্মার কথাতেই স্পষ্ট।

close whatsapp