“আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম” – এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source: Twitter)

অভিজ্ঞ ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান শেষমেশ এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়া মুখ খুলেছেন। এশিয়ান গেমস ২৩শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ৮ই সেপ্টেম্বর শেষ হবে। এবারের এশিয়ান গেমস চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।

উল্লেখযোগ্যভাবে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এশিয়ান গেমসের জন্য ভারতের স্কোয়াডে তরুণ খেলোয়াড়দের জায়গা দিয়েছে। অন্যদিকে, ভারতের মূল দল আসন্ন ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। শিখর ধাওয়ান বলেছেন যে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে জেনে তিনি ‘মর্মাহত’ হয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন যে তার নেতৃত্বে ভারত এশিয়ান গেমসে খেলবে। কিন্তু তাকে শেষমেশ দলে জায়গা দেওয়া হয়নি। এশিয়ান গেমসে রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে খেলবে ভারতীয় দল।

এনডিটিভি শিখর ধাওয়ানের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “যখন আমার নাম ছিল না (এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে), তখন আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপর আমার মনে হয়েছিল যে তাদের চিন্তাভাবনার একটি ভিন্ন প্রক্রিয়া রয়েছে, আপনাকে এটি মেনে নিতে হবে। আমি খুশি যে রুতু (গায়কওয়াড়) দলকে নেতৃত্ব দেবে। সমস্ত অল্প বয়সী ছেলেরা সেখানে আছে, আমি নিশ্চিত তারা ভালো করবে।”

“আমি অবশ্যই প্রস্তুত থাকব” – শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান বলেছেন যে তিনি তার প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত থাকতে চান এবং সেই কারণেই তিনি নিজেকে ফিট রাখছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে সৈয়দ মুশতাক আলি টি-২০ ট্রফি এবং ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

শিখর ধাওয়ান বলেন, “আমি অবশ্যই প্রস্তুত থাকব (প্রত্যাবর্তনের জন্য)। তাই আমি নিজেকে ফিট রাখি (যাতে আমি যখন সুযোগ পাব তখন যেন আমি ফিট প্রস্তুত থাকি)। এক শতাংশ বা ২০ শতাংশই হোক, সুযোগ সবসময় থাকেই। আমি এখনও প্রশিক্ষণ উপভোগ করি এবং আমি এখনও খেলা উপভোগ করি, এগুলি আমার নিয়ন্ত্রণে রয়েছে। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আমি সেটাকে সম্মান করি।”

তিনি আরও বলেন, “আমি কোনো নির্বাচকের সাথে কথা বলিনি (আমার ভবিষ্যৎ নিয়ে)। আমি এনসিএতে যাচ্ছি। আমি সেখানে আমার সময় উপভোগ করি, সেখানকার সুযোগ-সুবিধাগুলি দুর্দান্ত। এনসিএ আমার ক্যারিয়ারকে রূপ দিয়েছে এবং আমি এর জন্য কৃতজ্ঞ। এছাড়াও আমাকে আইপিএলের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি সৈয়দ মুশতাক আলি ট্রফি খেলব এবং আশা করি আমি বিজয় হাজারেও (ট্রফি) খেলব।”

close whatsapp