তৃতীয় ওডিআই ম্যাচই সূর্যকুমার যাদবের কাছে সবচেয়ে বড় সুযোগ, মত ওয়াসিম জাফরের
আপডেট করা - Jul 30, 2023 7:28 pm

প্রথম ওডি্আইয়ের পর দ্বিতীয় ওডিআইতেও ব্যর্থ হয়েছেন ভারতীয়দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। আগামী অক্টোবরে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। সেখানেই যে সূর্যকুমার যাদবের জায়গা পাকা করাটা ক্রমশ কঠিন হয়ে পড়েথছে তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের। তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচটাই সূর্যকুমার যাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে। এখানে সফল হতে না পারলে তাঁর রাস্তা অনেকটাই কঠিন হয়ে যাবে বলে মনে করছেন ওয়াসিম জাফর।
আইপিএলের পর এই প্রথমবার এই প্রতমবার ভারতীয় দলের জাস্রিতে নেমেছেন সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই অবশ্য ব্যর্থ হয়ে সাজঘরে ফিরতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। প্রথম ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৯ রানে সাজঘরে ফিরেছিলেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় ম্যাচে তরুণ দলই মাঠে নামিয়েছিল ভারতীয় টিম ম্যানেজেমেন্ট। সেখানেও সূর্যকুমারের ব্যর্থতাই সঙ্গী। মাত্র ২৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই নিয়ে এখন থেকেই যেআসোচনা শুরু হয়ে গিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় ওডিআই ম্যাচে ২৪ রানে সাজঘরে ফিরেছিলেন সূর্যকুমার যাদব
টি টোয়েন্টি ফর্ম্যাটে আইপিএল তেকে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখালেও সেই ধারা কিন্তু ওডিআই ফর্ম্যাটে বজায় রাখতে পারছেন না সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মুহূর্তে শেষ একটি ম্যাচ বাকি রয়েছে। সেখানেও যে সূর্যকুমার য়াদবের ওপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে চলেছে তা কার্যত নিশ্চিত। কিন্তু ওয়াসিম জাফর মনে করছেন এই ম্যাচে তিনি যদি নিজের পারফরম্যান্স দেখাতে না পারেন তবে সূর্যকুমারের ভারতের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কারণ কয়েকদিনের মধ্যেই ফিরতে চলেছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার।
এই প্রসঙ্গে ওয়াসিম জাাফর জানিয়েছেন, “আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি আরও একটা সুযোগ পাবেন এবং সেটাই বোধহয় শেষ সুযোগ হতে পারে। কারণ তারপরই ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। তাদের ফেরার পর সূর্যকুমারের জায়গা করে নেওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। যেভাবে তিনি ব্যাটিং করেন সেখানে অনেক বেশী ঝুঁকি নিয়ে ফেলেন সূর্যকুমার যাদব। তিনি বাউন্ডারির লক্ষ্যে থাকে, কিন্তু সেগুলোই অনেকসময় তঁর আউটেরকারণ হয়ে দাঁড়ায়”।
১ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে বড় রান দেখা যায় কিনা সেটাই এখন দেখার।