ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একাদশে অক্ষর পটেল নাকি কুলদীপ যাদব, চলছে জোর জল্পনা

Kuldeep Yadav and Axar Patel
Kuldeep Yadav and Axar Patel. (Photo Source: Twitter)

টেস্ট সিরিজ শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভারতীয় দলের সম্পূর্ণ ফোকাস রয়েছে ওযেস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে। সেখানেই বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। টেস্টের পর ওডিআই সিরিজেও ভারতীয় দল জিততে পারে কিনা তা তো সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে রোহিত শর্মার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের দ্বিতীয় স্পিনার কাকে করা হবে তা নিয়ে।  অক্ষর পটেল নাকি কুলদীপ যাদব, কাকে খেলানো হবে তা নিয়েই চলছে জোর জল্পনা। যদিও শোনাযাচ্ছে খানিকটা এগিয়ে রয়েছেন অক্ষর পটেল।

ভারতীয় দলের হয়ে সাদা বলের ফর্ম্যাটে বেশ ভাল পাররম্যান্সই দেখিয়েছেন অক্ষর পটেল। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভারতীয় দলকে নানান সময় সাহায্য করেছেন তিনি। অন্যদিকে কুলদীপ যাদবকেও এই সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছে। এবারের আইপিএলে কুলদীপ যাদব অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেখানেই শেষপর্যন্ত কাকে খেলানো হবে তা নিয়েই ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ চিন্তায় রয়েছে। যদিও ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা চিন্তায় নেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে নামবে ভারতীয় দল

ভারতীয় দলের টপ অর্ডারে যে কোনওরকম পরিবরক্তন হবে না তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। টেস্টের মঞ্চে শুভমন গিলকে তিন নম্বরে ব্যাটিং কেরতে দেখা গেলেও, ওডিআই ফর্ম্যাটে কিন্তু একেবারেই তেমনটা হবে না। এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে সুভমন গিলকেই নামতে দেখা যাবে। এছাড়া তিন নম্বরে বিরাট কোহলি ও চার নম্বরে কার্যত এগিয়ে রয়েছেন সূর্যকুমার যাদব। একইসঙ্গে অবশ্য ভারতীয় দলের উইকেটকিপিং পজিশনের জন্যও একটা লড়ই হতে পারে।

ভারতের সাদা বলের ফরম্যাটে ভারতীয় স্কোয়াডে এই সিরিজে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। একইসঙ্গে ভারকতীয়দলের সঙ্গে গিয়েছেন ঈশান কিষাণও। এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্টসিরিজে অভিষেক হয়েছে ঈশান কিষাণের। তবে অনেকেই এই ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলানোর পরামর্স দিয়েছেন। যদিও শেষপর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টই সব  সিদ্ধান্ত নেবে। তবে এই কয়েকটা জায়গা নিয়েই খানিকটা চিন্তায় রয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ যে ভারতীয় দলের কাছে অন্যতম প্রস্তুতি মঞ্চতা বলার অপেক্ষা রাখে না। তিন ম্যাচে দলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে পারে টিম ইন্ডিয়। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp