ভারতীয় দলের ওপেনিংয়ে ঈশান কিষাণ-শুভমন গিল জুটির পারফরম্যান্সে খুশি নন আরপি সিং
আপডেট করা - Aug 7, 2023 5:19 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিঐই সিরিজ জিততে পারলেও টি টোয়েন্টি সিরিজে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি ভারতীয় দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। দুই ম্যাচেই ভারতীয় ব্যাটারদের চূডান্ত ব্যর্থতার ছবি ফুটে উঠেছে। দ্বিতীয় ম্যাচ শেষে সেই প্রসহ্গেই এবার সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনিং নিয়েই খানিুকটা দুশ্চিন্তা ভারতীয় শিবিরে বাড়চে বলে মনে কতরঠছেন প্রাক্তন ক্রিকেটার আরপি সিং।
ওয়েস্ট ইন্ডিজের বিরিুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলের ওপেনিংয়ে রয়েছেন সুভমন গিল ও ঈশান কিষাণ। কিন্তু দুই ম্যাচেই তাদের ব্যাট থেকে রানের ঝলক দেখা যায়নি। টি টোয়েন্টির মতো ফর্ম্যাটে দলের এপেনিং অর্ডারের পারফরম্যান্সের ওপর য়ে অনেক কিছুই নির্ভর করে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুভমন গিল ও ঈশান কিষাণ দুজনই চূড়ান্ত ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে তৃতীয় টি টোয়েন্টিতে জিততেই হবে ভারতীয় দলকে।
এখনও পর্যন্ত ঈশান কিষাণ ও শুভমন গিলের মিলিত রান এই সিরিজে ৪৪
আর সেই লক্ষ্যে নামার আগে ভারতীয় দলের ওপেনিং অর্ডারের পারফরম্যান্স একেবারেই স্বস্তি দিচ্ছে না আআরপি সিংকে। ওয়েোস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুয়ানায় মাত্র ৭ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন সুভমন গিল। যেখানে ঈশান কিষাণ করতে পেরেছেন ২৭ বলে ২৩ রান। যেমনটা প্রত্যাশা তাদের থেকে রয়েছে, সেই মতো যে এই দুই তারকা ক্রিকেটার শুরুতে করতে পারছেন না তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত ওপেনিং জুটিতে দুই তারকা ক্রিকেটার মিলে ৪৪ রানই করতে পেরেছেন। তাদের পারফর্ম্যান্স নিয়ে কুব একটা সন্তুষ্ট নন আরপি সিং। তাঁর মতে এই জায়গাটাই ভারতীয় দলকে বেশ খানিকটা চিন্তায় রাখবে বলে মনে করছেন।
এই প্রসঙ্গে জিও সিনেমায় আরপি সিং জানিয়েছেন, “আমার মনে হয় ভারতীয় দলের ব্যাটিং লাাইনআপের ওপেনিং অর্ডারটাই এই মুহূর্তে তাদের সবচেয়ে বেশী চিন্তায় রাখবে। যেভাবে অন্তত তারা ব্যাটিং করছেন। ম্যাচে সেই পরিমানে তারা নিজেদের আত্মবিশ্বাস একেবারেই প্রদর্শন করতে পারছেন না। ভারতীয় দলের এই ওপেনিং জুটিকে তাদের পারফরম্যান্স নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার প্রয়োজন রয়েছে”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচে জিততেই হবে ভারকীয় দলকে। সেখানেই এই দুই তারকা ক্রিকেটারের ওপর যে অনেককিছুই নির্ভর করবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত শুভমন গিল ও ঈশান কিষাণ নিজেদের ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।