টেস্ট কেরিয়ারের এক ইনিংসে পঞ্চমবার পাঁচ উইকেট নেওয়ার নজির ক্রিস ওকসের

Chris Woakes
Chris Woakes. ( Image Source: Twitter )

চোট সারিয়ে ঘরের মাঠে অ্যাশেজের মঞ্চেই প্রত্যাবর্তন হয়েছে ক্রিস ওকসের। সেই মঞ্টেই নজির গড়ে এক দুরকন্ত কামব্যাক করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরদ্ধেই কেরিয়ারের পঞ্তম পাঁচ উিকেট নেওয়ার রেকর্ড গড়লেন ক্রিস ওকস। তাঁর দাপটেই কার্যত অস্ট্রেলিয়ার বড় রানের স্বপ্নও শেষ হয়ে গেল। দ্বিতীয় দিন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস । মাত্র ৩১৭ রানেই দ্বিতীয় দিন থেমে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের তিননিই কার্যত সাজডঘরের রাস্তটা দেখিয়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে মা্ত্র ৬২ রান দিয়ে ক্রিস ওকস একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। আর তাতেই অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছিল। এই ম্যাচ জিতে ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাতে পারে কিনা তা তো সময়ই বলবে। চোটের জন্য প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই দলে ফিরেছিলেন। সেখানেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তির আবহ ফেরালেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতম ইনিংসে ৬২ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন ক্রিস ওকস

গত বছর মার্চ মাসে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের ম়ঞ্চে নেমেছিলেন ক্রিস ওকস। সেই ম্যাচেও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়েছিলেন ক্রিস ওকস। কিন্তু সেই সিরিজ চলাকালীনই কার্টিলেজে তোট পেয়েছিলেন ক্রিস ওকস। সেই থেকেই মাঠের বাইরে ছিলেন ক্রিস ওকস। অ্যাশেজের টেস্টের মঞ্চেই ইংল্যান্ডের প্রথম একাদশে প্রত্যাবর্তন হয়েছিল ক্রিস ওকসের। চতুর্থ টেস্টে কেরিয়ারের প়ঞ্চম পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

হেডিংলীতেও ইংল্যান্ডের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ক্রিস ওকস। সেই ম্যাচেি ইংল্যান্ চলতি অ্যাশেজ সিরিজে প্রথম জয় পেয়েছিলেন। ইংল্যান্ডের সেি জয়ের পিছনে য়ে ক্রিস ওকসে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে ৬ উইকেট পেয়েছিলেন ক্রিস ওকস এবং ব্যাট হাতে ৩২ রানও করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা এই ম্যাচেও ধরে রেখেছেন ক্রিস ওকস।

চতুর্থ টেস্টের শুরু থেকেই বিধ্বংসী ফর্মে রয়েছেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের উইকেট নিয়ে যাত্রাটা শুরু করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই একে একে মিচেল মার্শ, ক্যাম্রণ গ্রীণ এবং অ্যালেক্স ক্যারিদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। সেইসঙ্গেই টেস্ট কেরিয়ারের পঞ্চমবার পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়ে ফেলেন ক্রিস ওকস।

close whatsapp