অ্যাশেজ সিরিজের প্ৰথম টেস্টে ব্যাট হাতে নিজের ব্যৰ্থতার ব্যাপারে মুখ খুললেন মার্নাস ল্যাবুশেন
আপডেট করা - Jun 26, 2023 5:33 pm

এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটে জয় পেয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। তবে এই টেস্ট ম্যাচটিতে ব্যাট হাতে একদমই সফল হতে পারেননি অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস ল্যাবুশেন। তিনি বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটারদের মধ্যে একজন। অনেকেই আশা করেছিলেন যে তিনি এই বড় মঞ্চে এসে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করবেন, কিন্তু তা হয়নি।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দুটি ইনিংস মিলিয়ে মাত্র ১৩ রান করতে সক্ষম হয়েছিলেন মার্নাস ল্যাবুশেন। তিনি দুটি ইনিংসেই ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছিলেন। দুটি ইনিংসেই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন তিনি।
২৮শে জুন, বুধবার থেকে লর্ডস টেস্ট অর্থাৎ দ্বিতীয় টেস্টটি শুরু হবে। এই টেস্টের আগে স্টুয়ার্ট ব্রড সহ ইংল্যান্ডের বাকি বোলারদের মোকাবিলা করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন মার্নাস ল্যাবুশেন। সম্প্রতি, প্ৰথম টেস্টে স্টুয়ার্ট ব্রডের বলে দুইবার আউট হওয়া নিয়ে মুখ খুলেছেন তিনি। মার্নাস ল্যাবুশেনের বক্তব্যকে ইএসপিএনক্রিকইনফো উদ্ধৃত করেছে, “আপনি যখন প্রথম বলে আউট হন তখন আপনি এটি নিয়ে অনেক চিন্তাভাবনা করেন। আমি সম্ভবত ভেবেছিলাম যে বল সোজা আসবে এবং তারপরে বলটি একটি সুন্দর জায়গায় পড়ে যা সঠিকভাবে সুইং করেছিল। এজবাস্টনে বাউন্সের অভাবের কারণে আমি সেটির সামনে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। বলগুলি হিট করা যেতে পারে এই নিয়ে ভাবছিলাম এবং আমি কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম (বলগুলি খেলার ব্যাপারে), বলগুলি অনেকটা বাইরে ছিল। এর মধ্যে কিছু বল সম্ভবত অষ্টম বা নবম স্টাম্পে ছিল।”
“তিনি এখন ২-০ ব্যবধানে এগিয়ে আছেন” – মার্নাস ল্যাবুশেন
মার্নাস ল্যাবুশেন স্টুয়ার্ট ব্রডের প্রশংসা করেছেন। ব্রড প্ৰথম টেস্ট ম্যাচটির প্রথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ২৩ ওভারে ৬৮ রান দিয়ে ৩ উইকেট এবং ২১ ওভারে ৬৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছিলেন।
মার্নাস ল্যাবুশেন বলেন, “তিনি এখন ২-০ ব্যবধানে এগিয়ে আছেন, এর মানে তিনি তার হোমওয়ার্ক করে এসেছেন, প্রথম ইনিংসে আমি যে প্রথম (এবং একমাত্র) বলটি পেয়েছিলাম সেটি খুব সুন্দর বল ছিল। আমি স্টুয়ার্ট ব্রডের সুইং বলের মুখোমুখি হয়নি। তিনি সাধারণত ভেতরের দিকে অ্যাঙ্গেল করে বল করেন এবং সেই বলটি অবশ্যই সুইং হয়েছিল।”