প্রথম টেস্ট জয়ের পর রাহানে ও শার্দূলের সঙ্গে ছুটির মেজাজে বিরাট কোহলি

Virat Kohli, Shardul Thakur and Ajinkya Rahane
Virat Kohli, Shardul Thakur and Ajinkya Rahane. (Photo Source: Instagram)

ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে প্রথম টেস্টেই দুরন্ত জয় তুলে নিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই ক্যারিবিয়ান ব্রিগেডকে তাদের ঘরের মাঠে এক ইনিংস ও ১৪১ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা শেষ করে দিয়েছিলেন তারা। দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগে ক্যারিবিয়ান আইল্যান্ডে খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সতীর্থদের সঙ্গে ক্যারিবিয়ান আইল্যান্ডে ভ্যাকেশন মুডে রয়েছেন বিরাট কোহলি। শার্দূল ঠাকুর ও অজিঙ্ক রাহানেকে নিয়েই খোশ মেজাজে রয়েছেন তিনি।

আগামী ২০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। প্রতম টেস্টে বিরাট জয় পেয়ে তাদের আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পাঁচদিনের ম্যাচ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনদিনে সেই ম্যাচ শেষ করে, আপাতত বেশ খোশ মেজাজেই রয়েছেন বিরাট কোহলি। এই দুটো দিন অন্যান্যদের সঙ্গে ছুটি কাটাতেই ব্যস্ত রয়েছেন তিনি। বিরাট কোহলির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন কার্যত ভাইরাল।

প্রথম ইনিংসে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি

এই চলতি সিরিজেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি।  যদিও অজিঙ্ক রাহানেদের ব্যাট হাতে নামতে হয়নি। কিন্তু বিরাট কোহলির ব্যাট থেকে বড় রানের ঝলকই দেখা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৬ রানের ইনিংস কেলেছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাঁর হাত ধরেই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্দধে ৪০০ রানের গন্ডীও টপকেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি সেঞ্চুরী পান কিনা তা তো সময়ই বলবে। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই সকলের মুখে শোনা গিয়েছে প্রশংসার সুর।

এই বছরের সুরু থেকেই ব্যাট হাচে পুরনো ফর্মে রয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফিতে  সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই পারফরম্যান্স তিনি দেখাতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজকে বিরট রানে হারানোর পর আপাতত বেশ খোশ মেজাজেই রয়েছে ভারতীয় শিবির। দুদিনের ছুটি উপভোগ করছেন বিরাট কোহলি থেকে রোহিত শর্ম, শার্দূল ঠাকুর এবং অজিঙ্ক রাহানেরা। এই ছুটিতে অবশ্য বিরাট কোহলির সঙ্গী অজিঙ্ক রাহানে ও শার্দূল ঠাকুর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি নিজেই দিয়েছেন।

close whatsapp