দ্রুত উইকেট খোয়ানার সমস্যাই চিন্তা বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের

Phil Simmons
Phil Simmons. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

ঘরের মাঠে একদিনের সিরিজে হার। মান বাঁচানোর সুযোগ ছিল টি টোয়েন্টি সিরিজে। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছে ক্যারিবিয়ান ব্রিগেড। ভারতের কাছে ঘরের মাঠে টিটোয়েন্টিতে ১-৪-এ সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন পারফরম্যান্স দেখেই হতাশ কোচ ফিল সিমন্স। ভরতের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে তাদের ব্যাটিং পারফরম্যাম্স অত্যন্ত খারাপ হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেটাই চিন্তায় রাখছে তাদের। এই হার থেকেই শিক্ষা নিয়ে বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়াতে হবে তাদের। মনে করছেন ফিল সিমন্স।

ফ্লোরিডাতে পরপর দুই ম্যাচেই বারতীয় বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। আর তাতেই চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ কোচের। পাওয়ার প্লেকে তারা যেমন ব্যবহার করতে পারছেন না। তেমনই তচাড়াতাড়ি ুইকেট হারানোটাই অন্যতম হারের কারণ বলে মনে করছেন ফিল সিমন্স। বিশ্বকাপের আগে এই দিকেই বিশেষ নজর দিতে চাইছেন তিনি। তাঁর মতে এই হার থেকে ক্রিকেটাররা শিক্ষা নেবেন।

শেষ টি টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে মাত্র ১০০ রানেই শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ

ফ্লোরিডাতে চতুর্থ ম্যাচে ভারতের বিরুদ্ধে ১৩২ রানেই শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচেও নিজেদের পারফরম্যান্সে কোনওরকম বদল আনতে পারেনি তারা। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ১৮৮ রানের। সেখানে মাত্র ১০০ রানেই সেষ হয়ে গিয়েছেল ক্যারিবিয়ান ব্রিগেড। শিমরন হেটমায়ার চেষ্টা করলেও, শেষরক্ষা করতে পারেননি তিনি। এমন বিষয়টা যে যথেষ্ট চিন্তার তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স জানিয়েছেন, “যেটা সবচেয়ে প্রয়োজনীয় তা হল আমাদের ব্যাটিং। প্রথম ছয় ওভার অর্থাত্ পাওয়ার প্লেতেই আমাদের সঠিকভাবে ব্যাটিং করতে হবে। সেইসঙ্গে দ্রুত উইকেট হারানোর সমস্যাটাও আমাদের সমাধান করতে হবে। সেই সমস্যাটা সমাধান করতে পারলেই আমরা ফের বড় রানে ফিরতে পারব”।

শেষ ম্যাচে ভারতের স্পিন আক্রমণের সামনে অসহায়ের মতো আত্মসমর্পন করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। শিরন হেটমায়ার ছাড়া কোনও ক্যারিবিয়ান ব্যাটারই বড় রান করতে পারেননি এখানে। ঘরের মাঠে পরপর সিরিজ হার যে ওয়েস্ট ইন্ডিজ টিমের অন্দরে চিন্তা ক্রমশ বাড়াচ্ছে তা বেশ স্পষ্ট। ফিল সিমন্সরা এখন সেই সমস্যা সমাধানের উপায় খুঁজতেই ব্যস্ত হয়ে রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়েই যে প্রধান খামতিটা রয়েছে, তা বেশ ভালভাবেই বোঝা গিয়েছে এই সিরিজে। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ।  তার আগেেই এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় তারা।

close whatsapp