খারাপ বোলিং পারফরম্যান্সকেই হারের জন্য দায়ী করছেন মেহিদী হাসান
আপডেট করা - Jul 9, 2023 12:12 pm

ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজ জিততে পারলেও, ঘরের মাঠে ওডিআই সিরিজ তাদের হাতছাড়াই হয়েছে।। সামনেই বিশ্বকাপের মঞ্চ। তার আগে ঘরের মাঠে একদিনের সিরিজে হার যে বাংলাদেশের কাছে একটা বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। আফগানিস্তানের বিরাট রান তাাড়া করতে গিয়ে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল বাংলাদেস ব্রিগেড। বোলাররাও ছিলেন ব্যর্থ। ম্যাচ শেষে মেহিদী হাসানের গলা থেকে জড়ে পডল একরাশ হতাশা। সেইসঙ্গে দলের রিদিম নিয়েও কথা বললেন তিনি।
আফগানিস্তানের কাছে ঘরের মাঠে এমন হারসযে বাংলাদেশের ক্রিকেটাররা মেনে নিতে পারছেন না তা বেশ স্পষ্ট। সেইসঙ্গে ওডিআই স্রিজও তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে অবশ্য দলের বোলিং পারফরম্যান্স নিয়েই বেশী হতাশ মেহিদী হাসান মিরাজ। তাদের বিরুদ্ধে বিরাট রান করেছিল আফগানিস্তান। কার্যত হারের পিছনে বোলারদের খারাপ পারফরম্যান্সকেই দায়ী করছেন তিনি। তাঁর মতে ৩০ থেকে ৪০ রান বেশী দিয়েছেন তারা। সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিল।
আফগানিস্তানের বিরুদ্ধে বড় রাান করতে পারেননি মেহিদী হাসান
এই ম্যাচে লিটন দাসের নেতৃ্ত্বেই নেমেছিল বাংলাদেশ ব্রিগেড। তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেও, এই ম্যাচে নামতে পারেননি। সেখানে ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। কিন্তু আফগানিস্তানের ওপেনিং পার্টনারশিপটাই শেষ করে দিয়েছিল বাংলাদেশ শিবিরকে। রহমনুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদানের ব্যাট থেকেই সেঞ্চুরী ইনিংস দেখা গিয়েছিল।আরসেটাই যে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল তা বলাই বাহুল্য। মুস্তাফিজুর রহমান থেকে সাকিব আল হাসান, অবাদত হোসেনরা কেউই সেভাবে সফল হতে পারেননি। ম্যাচ শেষে হারের পিছনে সেটাকেই দায়ী করছেন মেহিদী হাসান।
এই প্রসঙ্গে ম্যাচ শেষে মেহিদী হাসান জানিয়েছেন, “৩৩১ রান অনেকটাই রান। বোলিংয়ের সময় শুরু থেকেই আমরা একেবারে ভাল রিদিম দেখাতে পারিন। সেইসঙ্গে প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতেও ব্যর্থ হয়েছিলাম আমরা। তবুও ম্যাচটা আমাদের কাছে ততটা কঠিন হয়ে উঠত না। কিন্তু আমরা ৩০ থেকে ৪০ রান অতিরিক্ত দিয়েছিলাম। তাদেরকে ২৮০-২৯০-এর মধ্যে বেঁধে রাখতে পারলে ম্যাচটা অন্যরকমই হত”।
বাংলাদেশ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। মুশফিকুর রহিমকে বাদ দিলে কোনও ক্রিকেটারই ৩০ রানের গন্ডী পার করতে পারেনি। সেখানে মাত্র ১৮৯ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। ১৪২ রানে আফগানিস্তানের কাছে হেরে গিয়েছে বাংলাদেশ।