আফগানিস্তানের বিরুদ্ধে নাজমুল হোসেনের সেঞ্চুরী ইনিংসে ফ্রন্টফুটে বাংলাদেশ
আপডেট করা - Jul 7, 2023 5:59 pm

মাত্র কয়েকটা পয়েন্টের জন্য আইসিসির বিচারে মে মাসের সেরা ক্রিকেটার হতে পাারেননি তিনি। আর সেটাই যে নাজমুল হোসেন শান্তর ভাল পারফরম্যান্সের জেদটা এনেকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আফগানিস্তানের বিরদ্ধে ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচের সিরিজে নেমেছে বাংলাদেশ। সেখানেই আফগানদের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেচটার নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরী পেয়েছেন তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগেই বড়সড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ শিবির। চোটের জন্য বাংলাদেশ শিবির থেকে ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। সেইসঙ্গে এই ম্যাচে নেই সাকিব আল হাসানও। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। তবে নাজমুলস হোসেন শান্তর হাত ধরে যে বাংলাদেশ শিবির ঘুরে দাঁড়িয়েছে তা বলর অপেক্ষা রাখে না। কার্যত তাঁর হাত ধরেই প্রথম দিনের শেষে আফগানিস্তানের বিরুদ্ধে বেশ ভাল জায়গায় রয়েছে বাংলাদেশ শিবির। প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে ১৪৬ রানের ইনিংস খেলেছেন এবার নাজমুল হোসেন শান্ত।
আফগানিস্তানের বিরুদ্ধে ১১৮ বলে সেঞ্চুরী করেছিলেন নাজমুল হোসেন শান্ত
এদিন আফগানিস্তান টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক। সেখানে শুরুতে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ভেঙেও দেন আফগানিস্তানের বোলাররা। কিন্তু সেই পরিস্থিতি থেকেই দুরন্ত পারফরম্যান্স দেখাতে সুরু করকেন নাজমুল হোসেন শান্ত। তাঁর হাত ধরেই যে এদিন বাংলাদেশ শিবির ঘুরে দাঁড়িয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন সুরু থেকেই বেশ আক্রমণত্মক মেজাজে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ১১৮ বলেই কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরী করেন তিনি।
দিনের শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারলে যে তাঁর রানের সংখ্যাটা আরও বাড়তে পারত তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। বাংলাদেশের বড় রানের ভিতটা যে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরী ইনিংস তৈরি করে দিয়ে গিয়েছিল তা বলাই বাহুল্য। এদিন ১৭৫ বল খেলে ১৪৬ রানের ইনিংস খেলেই থামতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। মাত্র চারটে রানের জন্য় ১৫০ রান করার সুয়োগ হাতছাড়া হয়েছে তাঁর।
আফগানিস্তানের বিরুদ্ধে নাজমুল হোসেন শান্তর গোটা ইনিংস জুড়ে রয়েছে ২৩টি বাউন্ডারি এবং ২টো ওভার বাউন্ডারি। দিনের শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৬২। আফগানিস্তনের থেকে যে খানিকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ তা বলার অপেক্ষা রাখে না।