ন্যাথান লিয়নের চোট ইংল্যান্ডের সামনে বড় সুযোগ এনে দিতে পারে, মত ওয়াসিম জাফরের

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo Source: Twitter)

দ্বিতীয় দিনই চোট পেয়ে মাঠ ছেড়েতিলেন ন্যাথান লিয়ন। সেই থেকেই যে অস্ট্রেলিয়া শিবিরে অস্বস্তির আবহ তৈরি হয়েছিল তা বলার অপেক্ষে রাখে না। স্টিভ স্মিথের গলাতে ন্যাথান লিয়নকে নিয়ে উদ্বেগের সুর শোনা গিয়েছিল। এবার সেই একই কথা শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের মুখেও। ন্যাথান লিয়ন এই ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখবনও পর্যন্ত অস্ট্রেলিয়ার তরফে সরকারীভাবে কিছু জানানো হয়নি। কিন্তু তিনি খেলতে না পারলে সেটা ইংল্যান্ডের ব্যাটারদের কাছে একটা বাড়তি সুযোগ হতে চলেছে বলেই মনে করছেন ওয়াসিম জাফর।

দ্বিতীয় দিনই ম্যাচের শেষের দিকে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ন্যাথান লিয়ন। এরপর থেকে আর মাটে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। লর্ডসেই একটানা ১০০টি টেস্ট খেলার রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু সেই ম্যাচেরই দ্বিতীয় দিন বিপত্তির সামনে পড়েছেন তিন। পায়ের কাফ মাসেলে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর দলেরই ফিজিওর সাহায্য মাঠ ছাড়তে হয়েছিল ন্যাথান লিয়নকে। তাঁর মতো বেলারকে গোটা ম্যাচ খেলাতে না পারলে অস্ট্রেলিয়া বড়সড় সমস্যাতে পড়বে বলেই মনে করছেন ওয়াসিম জাফর।

দ্বিতীয় দিনই কাফ মাসেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ন্যাথান লিয়ন

তৃতীয় দিন ম্যাচ শুরু হওয়ার আগে সকলের নজর ছিল ন্যাথান লিয়নের দিকেই। এদিন কিন্তু ক্রাচের ভরসাতেি মাঠে প্রবেশ করতে হয়েছিল ন্যাথান লিয়নকে। আর এই ছবিটা যে খুব একটা ভাল বিজ্ঞাপন দিচ্ছে না তা বলাই বাহুল্য। তৃতীয় দিন অবশ্য ৯১ রানের লিড নিয়েই মাঠে নামতে পেরেছে অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাটিং করবে ইংল্যান্ড। সেখানে ন্যাথান লিয়নের না থাকাটা তাদের বাড়তি সুবিধা করে দেবে বলেই মনে করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।

এই প্রসঙ্গে তিনি টুইট করে লিখেছেন, “ন্যাথান লিয়নের এমনভাবে চোট পাওয়াটা কিন্তু এই সিরিজে একটা বড় মুহূর্ত। এই ম্যাচ তো বটেই, সিরিজেও যদি তিনি না খেলতে পারেন, সেটা কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটারদের কাছে একটা বড় সুযোগ হয়ে উঠতে চলেছে। কারণ অস্ট্রেলিয়ার বোলিং বিভাগে ন্যাথান লিয়নের ভূমিকা কিন্তু অনেক”।

ন্যাথান লিয়ন এদিন ক্রাচের ভরসাতেই মাঠে প্রবেশ করেছিলেন। সেইসঙ্গে ন্যাথান লিয়নের চোটের জায়গায় কিন্তু কম্প্রেসন মোজা পড়া ছিল। যদি্ও অসট্রেলিয়ার তরফে এখনও পর্যন্ত ন্যাথান লিয়নের তোটের সম্বন্ধে সেভাবে কিছু জানানো হয়নি। কিংবা চোটটা কতটা গুরুতর এবং তিনি এই ম্যাচে খেলতে পারবেন কিনা সবকিছু নিয়েই একটা ধোঁয়াশা রয়েছে। এই মুহূর্তে টেস্টের মঞ্চে ৫০০ উইকেট নেওয়ার থেকে মাত্র ৪ উইকেট দূরে দাঁড়িয়ে রয়েছেন ন্যাথান লিয়ন।

close whatsapp