প্রথম দিন ইংল্যান্ডের ফিল্ডিং পারফরম্যান্স দেখে অসন্তুষ্ট মাইকেল ভন

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

এজবাস্টনে এগিয়ে থেকেও শেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছিল ইংল্যান্ডকে। বুধবার থেকে লড়াইটা শুরু হয়েছে লর্ডসের মঞ্চে। সেখানেই দিনিের শেষে খানিকটা হলেও ফ্রন্টফুটে রয়েছে অস্ট্রেলিয়া  আর এমন পরিস্থিতি দেখার পর ইংল্যান্ডের ফিল্ডিংয়ের পারফরম্যান্সের সমালোচনা করেছেন প্করাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন। বিশেষ করে ইংল্যান্ডের ক্রিকেটারদের একের পর এক ক্যাচ ফস্কানোর ঘটনাটাই  মেনে নিতে পারছেন না ইংল্যান্ড শিবিরের এই প্রাক্তন ক্রিকেটার। ম্যাচে ফিরতে হলে সেদিকেই নজর দিতে হবে বলে মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

প্রথম দিনের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৩৩৯। দ্বিতীয় দিন যে অজি বাহিনীরা বড় রানের লক্ষ্যে রয়েচে তা বলার অপেক্ষা রাখে না।  ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড। এমন পরিস্থিতি থেকে ইংল্যান্ড শিবিরে ম্যাচে ফিরতে হলে তাদের ফিল্ডিং পারফরম্যামন্সকে আরও মজবুত করতে হবে বলেই মনে করছেন তিনি। প্রথম দিনে বেশ কয়েকটা ক্যাচ ফস্কাতে দেখা গিয়েছে ব্রিটিশ তারকা ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার দুই ওপেনারেরই ক্যাচ মিস করেছিলেন ইংল্যান্জের ক্রিকেটাররা।

প্রথম দিনের শেষে ক্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৮৫ রানে দাঁড়িয়ে রয়েছেন স্টিভ স্মিথ

উসমান খোয়াজা অএবং ডেভিড ওয়ার্নারের ক্যাচ মিস করেছিলেন জো কুট এবং অলি পোপ। যদিও ইসমান খোয়াজার ক্যাচ মিসের চড়া দাম দিতে হয়নি ইংল্যান্ডকে। তবে ডেভিড ওয়ার্নারের ক্য়াচ ফস্কানোটা কিন্তু চিন্তা ফেলেছিল ব্রিটিশ বাহিনীকে। তিনি ৬৬ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার শুরুটা বেশ ভালভাবেই করে দিয়ে গিয়েছিলেন। সেই ধারাকেই এগিয়ে নিয়ে চলেছেন স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড। শেষপর্।ন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এই প্রসঙ্গেই প্রথম দিনের শেষে মাইকেল ভন জানিয়েছেন, “ইংল্যান্ড এখনও পরিস্থিতি সামাল দিয়ে ফিরে সতে পারেন। কিন্তু আমি খানিকটা চিন্তাতেই রয়েছি। তবে এই ম্যাচের ফিল্ডিংয়ে তাদের আরও ভাল হয়ে উঠতে হবে। সেই পরিস্থিতিটাই কেমনভাবে সামাল দিয়ে তারা এই ম্যাচে ঘুরে দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষায় রয়েছি আমি”।

একইসঙ্গে এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে ইংল্যান্ড। সেখানে লর্ডসের পিচ থেকে তারা যে খুব একটা সাহায্য পাবে মনটা মনে করছেন না মাইকেল ভন। টস জিতে এদিন বেন স্টোকস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।  কিন্তু ব্যাট হাতে অস্ট্রেলিয়া শুরুটা ভালভাবেই করেছে। সেখানে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় পিচের পরিস্থিতি বদলে যাবে বলেই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

close whatsapp