ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন রিঙ্কু সিং

Rinku Singh
Rinku Singh. (Photo Source: IPL)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ও টেস্ট দল আগেই ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এখনও পর্যন্ত টি টোয়েন্টি দল ঘোষণা করা হয়নি। সবকিছু ঠিকঠাক চললে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই ফিরতে চলেছেন এবারের আইপিএলের অন্যতম তরুণ প্রতিভা রিঙ্কু সিং। শোনাযাচ্ছে ওডিআই এবং টেস্ট সিরিজের দলে না থাকলেও এই টি টোয়েন্টি সিরিজের জন্য মহম্মদ সামিকে দলে নেওয়া হতে পারে। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে ভারতীয় দলের।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছিলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স আইপিএলের লিগ পর্বের গন্ডী টপকাতে না পারলেও তাদের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। তাঁর হাত ধরেই কলকাতা নাইট রাইডার্স তাদের সাফল্যের পথে এগোতে পেরেছিল। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার থেকে বিশষজ্ঞরা। সেই থেকেই রিঙ্কু সিংকে ভারতীয় দলে নেওয়ার একটা আলোচনা শুরু হয়ে গিয়েছিল।

এবারের আইপিএলে নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন রিঙ্কু সিং

যদিও আইপিএলের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে নেমেছিল ভারতীয় দল।  এরপরই ভারতীয় দলের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানেই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ওডিআই, টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানে ওডিআই ও টেস্ট সিরিজের দলে নেই রিঙ্কু সিং। তবে শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নাকি ভারতীয় দলে আসতে পারেন রিঙ্কু সিং। কয়েকদিন আগে এনসিএ-তেও ডেতে পাঠানো হয়েছিল তাদের। সেখানেই শেষপর্যন্ত রিঙ্কু সিংয়ের অভিষেক হয় কিনা সেটাই এখন দেখার।

ভারতীয় দলের ওডিআই ও টেস্ট দলের সিরিজে নেই মহম্মদ সামিও।  সেই সিদ্ধান্ত নিয়েও নানান আলোচনা হয়েছিল। সেখানেই শোনাযাচ্ছে এবারপ ভারতীয় দলে আসতে পারেন মহম্মদ সামি। যদিও শেষপর্যন্ত মহম্মদ সামিকে খেলানো হয় কিনা তা  তো সময়ই বলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই মহম্মদ সামিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে না রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল।

কিন্তু শোনাযাচ্ছে এবার ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে মহম্মদ সামিকে ফেরানোর একটা কথাবার্তা চলছে। যদিও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি বিসিসিআইয়ের তরফে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল এবার দুটো টেস্ট ম্যাচের সিরিজ, তিনটি ওডিআই ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি সিরিজ খেলবে।

close whatsapp