ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টেস্টের সূচী বদল হতে পারে
আপডেট করা - Jun 21, 2023 7:43 pm

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। হাতে যদিও বেশ কয়েকদিন সময় রয়েছে। কিন্তু হঠাত্ই সেই সিরিজের প্রথম টেস্ট হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ওয়েস্ট ইন্ডিেজের বিশ্বকাপ যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচের জন্যই আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্ট হওয়া নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ভারতীয় দলের। কিন্তু তার আগে হঠাত্ সংশয়। শোনাযাচ্ছে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের সিরিজ বদল হতে পারে।
আগামী অক্টোবরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের আসর বসতে চলেছে। আইসিসির তালিকায় দশ নম্বরে নেমে যাওয়ার ফলে এই প্রথমবার বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জনের মঞ্চে নামতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আর সেই যোগ্যতা অর্জনের পর্বের সূচীই ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত প্রথম টেস্টের সবচেয়ে বেশী পরিপন্থী হয়ে উঠেছে। আগামী ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিস্বকাপ যোগ্যতা নির্ণয়ের পর্ব শেষ হবে। জিম্বাবোয়ের বিরুদ্ধেই খেলবে ওয়েস্ট ইন্ডিজ শিবির।
আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট রয়েছে ভারতীয় দলের
কিন্তু সেই ম্যাচ তাদের শেষ হবে আগামী ৯ জুলাই। হারারে থেকেই সরাসরি ফিরবে ক্যারিবিয়ান বাহিনী। অন্যদিকে ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ নামবে ডমিনিকাতে। হারারে থেকে রোসেউয়ের দুরত্বটাই এখন সবচেয়ে বেশী চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্টের কাছে। সবকিছু মিলিয়ে প্রায় ২ দিন সময় লাগে হারারে থেকে রোসিউয়ে ফিরতে। ম্যাচ শুরু হওয়ার আগে ২৪ ঘন্টারও কম সময় পাবে ওয়েস্ট ইন্ডিজ। আর এটাই যে এখন তাদের কাছে সবচেয়ে বেশী চিন্তার কারণ তা বলার অপেক্ষা রাখে না।
ভারতের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামার জন্য কোনওরকম প্রস্তুতির সময়ই পাবে না ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড। আর সেটা নিয়েই চিন্তায় রয়েছে তারা। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দীর্ঘ সিরিজ খেলবে ওয়েসট ইন্ডিজ। সেখানেই দুটো টেস্ট ম্যাচের সিরিজের পাশাপাশি ভারতের বিরুদ্ধে তিনটি ম্য়াচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল সেইসঙ্গে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
আগামী ২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা হতে চলেছে। সেই দিকেই এখন নজর রয়েছে সকলে। যদিও ভারতীয় দল কবে ওযেস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা শুরু করবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রথম টেস্টের সূচী এখন বদলায় কিনা সেটাই শুধু দেখার।