অ্যালেক্স ক্যারির পারফরম্যান্সের প্রশংসায় প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান

Eoin Morgan & Alex Carey
Eoin Morgan & Alex Carey. ( Image Source: Twitter)

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনই ইনিংস ঘোষণা করে দিয়েছিল ইংল্যান্ড।  সেই থেকেই ইংল্যান্ডের অধিনায়কের নানান সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের বোলাররা শুরুটা ভাল করলেও, উসমান খোয়াজার পারফরম্যান্সই অস্ট্রেলিয়াকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম তারকা ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান তাঁকেই এবার প্রশংসায় ভরিয়ে দিলেন।

দ্বিতীয় দিন থেকেই উসমান খোয়াজাতকে লড়াই যোগ্য সঙ্গত দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সকলে উসমান খোয়াজাকে প্রশংসায় ভরিয়ে দিলেও, অ্যালেক্স ক্যারি ছাড়া যে সেই লড়াইটা  এই তারকা ক্রিকেটার করতে পারতেন না তা বলাই বাহুল্য। দ্বিতীয় দিন ৫২ রানে অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারি। আর সেই রান রানটা যে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার লড়াইয়ের অন্যতম প্রধান শক্তি ছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও তৃতীয় দিন বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি।

তৃতীয় দিন ৬৬ রানেই সাজঘরে ফিরেছিলেন অ্যালেক্স ক্যারি

প্রথম দিন ৩৯৩ রানে ডিক্লেয়ার ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের বোলাররা শুরুটাও খুব একটা খারাপ ভাবে করেননি। শুরুতেই অস্ট্রেলিয়া তিন উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে  গিয়েছিল। দ্বিতীয় দিন সেই জায়গা থেকেই লড়াইটা আরম্ভ করেছিলেন  উসমান খোয়াজা। সেইসঙ্গে লড়াইটা করেছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স ক্যারি। বিশেষ করে নতুন বল নেওয়ার সময় যেভাবে তিনি পরিস্থিতি সামাল দিয়েছিলেন, সেটা দেখেই মুগ্ধ হয়েছেন ইয়ন মর্গ্যান।

প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক জানিয়েছেন, “আমার মনে হয় দ্বিতীয় দিনটা ছিল অস্ট্রেলিয়ার। এই মুহূর্তে আমি যদি অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে থাকতে পারতাম সেখানে আমার কাছে যে প্রধান কাজটা পার্থক্যটা গড়ে দিয়েছিলেন তিনি হলেন অ্যালেক্স ক্যারি। এমন পিচে একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রান করবেন তা সবসময়ই সকলে প্রত্যাশা করবেন। যখন সেদিনের ম্যাচে নতুন বল এসেছিল সেই সময় অ্যালেক্স ক্যারি এবং উসমান খোয়াজার পারফরম্যান্স ছিল অসাধারণ:।

তৃতীয় দিন অবশ্য থামতেই হয়েছিল অস্ট্রেলিয়ার এই তরুণ ক্রিকেটারকে। জেমস অ্যান্ডারসনই তাঁকে সাজঘরের রাস্তাটা দেখিয়েছিলেন। ৬৬ রানেই থেমে গিয়েছিল অ্যালেক্স ক্যারির ইনিংস।

close whatsapp