প্রথম অ্যাশেজ সেঞ্চুরির অনুভূতি হৃদয়ঙ্গম হয়নি ট্র্যাভিস হেডের

তিনি বললেন গত দু'ঘণ্টায় কী ঘটেছে তা আমি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছি না

Travis Head
Travis Head. (Photo by Matt Roberts – CA/Cricket Australia via Getty Images)

প্রথম অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে আদৌ তাঁর জায়গা হবে কিনা সেই নিয়ে নিশ্চিত ছিলেন না ট্র্যাভিস হেড। প্রথম টেস্টের ২য় দিনে হেডের পারফর্ম্যান্স দেখে মনে হচ্ছে পুরো অ্যাশেজের জন্য তিনি বোধহয় তাঁর জায়গা পাকা করে ফেললেন। তাঁর প্রথম অ্যাশেজ সেঞ্চুরির অনুভূতি কেমন সেই নিয়ে সবিস্তারে জানালেন ম্যাচের পর। 

শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে থাকা কুইন্সল্যান্ডের উসমান খোয়াজার সঙ্গে হেডের লড়াই ছিল প্রথম একাদশে জায়গা করে নেওয়ার। তবে নির্বাচকরারশেষ অবধি হেডের উপরেই ভরসা রেখেছিলেন। 

সেঞ্চুরির অনুভূতি প্রসঙ্গে বিস্তারিত বলেছেন ট্র্যাভিস হেড

হেড একটি আক্রমণাত্মক সেঞ্চুরি করে সেই আস্থার প্রতিদান দিয়েছেন। তাঁর শতরান মাত্র ৮৫ ডেলিভারিতে এসেছিল এবং তাঁর ইনিংসের সৌজন্যে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অস্ট্রেলিয়ার দখলে। 

এই সেঞ্চুরিটি নিঃসন্দেহে হেডের জন্য বিশেষ হবে এবং তিনি স্বীকার করেছেন এখনও সেঞ্চুরির অনুভূতিটি পুরোপুরি তিনি হৃদয়মগম করতে পারেননি। দিনের খেলা শেষে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্র্যাভিস হেড বলেছেন, “আমি এখনও নিজেকে চিমটি কাটছি — গত দু’ঘণ্টায় কী ঘটেছে তা আমি ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছি না। টেস্ট সেঞ্চুরি পাওয়াটা একটা আশ্চর্যজনক অনুভূতি। মনে হয় আমি স্টারসি [মিচেল স্টার্ক]-কে বলেছিলাম কী ঘটেছে তা বিশ্বাস করতে পারছি না। আমি ভাগ্যর সহায়তা পেয়েছি কিন্তু অস্ট্রেলিয়াকে একটি দুর্দান্ত অবস্থানে রাখতে সক্ষম হয়েছি এবং এটি করতে পারা খুব সৌভাগ্যের বিষয়।”    

মার্ক উডের বীমারে আহত হওয়ার সময় হেড খানিক বেসামাল হয়েছিলেন। তাছাড়া বাকি সময় তাঁকে ছন্দে দেখিয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার ২৭ বছর বয়সী এই ব্যাটার ১২টি বাউন্ডারি এবং দুটি ছক্কা হাঁকিয়ে তাঁর কেরিয়ায়ের তৃতীয় ও অ্যাশেজের প্রথম সেঞ্চুরি করেন। 

স্টিভ স্মিথের আউট হওয়ার পর হেড নামেন এবং শেষ স্বীকৃত ব্যাটার (অ্যালেক্স ক্যারি) আউট হওয়ার সময় তাঁর রান মাত্র ২৯। হাফ সেঞ্চুতিতে পৌঁছন ৫১ বলে। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে নেন মাত্র ৩৪ বল। 

হেড স্বীকার করেছেন যে তিনি শুরুতে নড়বড়ে ছিলেন কিন্তু রান করার একটিও সুযোগ হাতছাড়া করেননি। 

“আমি স্কোর করার সুযোগ পেয়েছি এবং আমি সেই সুযোগ কাজে লাগাতে পেরেছি এবং বোলারদের উপর চাপ তৈরি করতে পেরেছি,” তিনি বলেন। “আমি বিশেষ করে নতুন বলে কিছু সুযোগ নিয়েছিলাম, কিন্তু আমি কৌশলগতভাবে এবং মানসিকভাবে ভালো জায়গায় ছিলাম। সেঞ্চুরির মুহূর্তে দারুণ অনুভূতি। আমার প্রথম ২০ রান সত্যিই কঠিন ছিল। আমি রান করার সমস্ত সুযোগ নিতে পেরেছিলাম… আমি খুশি মনে খেলতে পারছিলাম,” হেড উপসংহারে বলেছেন।  

হেডের অপরাজিত ১১২ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের শেষে ১৯৬ রানের লিড নিয়েছে। 

close whatsapp