আগামী ২৭ জুন ভারতীয় দল ঘোষণা, টেস্ট স্কোয়াডে সুযোগ হতে পারে যশস্বী জয়সওয়ালের

Team India
Team India. (Photo Source: Twitter/BCCI)

আগামী ২৭ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল নির্বাচন করতে চলেছে ভারতীয় দলের নির্বাচকরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দের ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক চললে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে তারুণ্যের আধিক্য দেখা গেলে খুব একটা বেশী অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। শোনাযচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। বিশেষ করে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সওয়াল।

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। সেই দলেই শোনাযাচ্ছে যশস্বী জয়সওয়ালকে খেলানো নিয়ে একটা ভাবনা রয়েছে। একইসঙ্গে অর্সদীপ সিংকেও দেখা যেতে পারে ভারতীয় দলের টেস্ট শিবিরে। যদিও শেষপর্যন্ত কী হয় তা জানার জন্য ২৭ জুন দল ঘোষণা পর্যন্তই অপেক্ষা করতে হবে। এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। সেই কথা মাথায় রেখেই তাঁকে সুযোগ দেওয়া হতে পরে এই সিরিজে।

এবারের আইপিএলে ৬২৫ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের সিনিয়র  সদস্যরা যে নিয়মিতভাবে খেলবেন না তা এখন থেকেই স্পষ্ট। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজদের মতো ক্রিকেটারদের বিশ্রাম দিয়েই খেলানোর ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে তরুণ ক্রিকেটারদেরই বিশেষ সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, উমরান মালিক এবং অর্সদীপ সিংদের মতো ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হতে পারে এই সফরে।

শোনাযাচ্ছে সঞ্জু স্যামসন, এবং উমরান মালিককে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাটেই খেলতে দেখা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল এই সফরে তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খলবে। সেখানেই সঞ্জু স্যামসন ও উমরান মাালিককে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশী। যশস্বী জয়সওয়াল ও অর্শদীপ সিংকে খেলানো হতে পারে টেস্ট ফর্ম্যাটে।

এবারের আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর হাত ধরেই একের পর এক ম্যাচে জয় তুলে নিয়েছিল রাজস্থান রয়্যাল। সেইসঙ্গে সেঞ্চুরী ইনিংসও খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর ব্যাটিং সকলেরই নজর কেড়েছিল। সেই তরুণ ক্রিকেটারকেই এবার ভারতীয় দলে দেখা যেতে পারে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

close whatsapp