অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়া পাচ্ছে না তাদের অধিনায়ক প্যাট কামিন্সকে

অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ

Pat Cummins
Pat Cummins. (Photo by Bradley Kanaris/Getty Images)

অ্যাডিলেডে অ্যাশেজের ২য় টেস্ট ম্যাচের আগে অস্ট্রেলিয়ান দল বড় ধাক্কা খেল। তাদের অধিনায়ক প্যাট কামিন্স কোভিড -১৯ -এর পজিটিভ হওয়া একজন ব্যক্তির সংস্পর্শে আসায় দ্বিতীয় অ্যাশেজ টেস্ট থেকে বাদ পড়েছেন। এই ম্যাচে অস্ট্রেলিয়া পাচ্ছে না তাদের দুই গুরুত্বপূর্ণ পেসারকে।   

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলও এটি নিশ্চিত করেছে। কামিন্সের অনুপস্থিতিতে অজি ব্যাটার স্টিভ স্মিথ ২য় অ্যাশেজ টেস্টে দলের নেতৃত্ব দেবেন, আর মাইকেল নেসার দ্য অ্যাডিলেড ওভালে টেস্ট ম্যাচে অভিষেক করবেন।

“এইমাত্র: প্যাট কামিন্সকে অ্যাডিলেড টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তিনি এমন একজনের ঘনিষ্ঠ পরিচিতি হিসাবে বিবেচিত হয়েছেন যিনি কোভিড-১৯-এর জন্য পজিটিভ পরীক্ষিত হয়েছিলেন। স্টিভ স্মিথ অধিনায়কত্ব করবেন, মাইকেল নেসারের অভিষেক হবে,” ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্ট করেছে।

কামিন্সকে যখন টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয় তখন অনেকেই সহ-অধিনায়ক হিসেবে স্মিথের নিয়োজনকে ভালো চোখে দেখেননি। এখন দেখার অ্যাডিলেড টেস্টে স্মিথকে অধিনায়কত্ব করতে দেখে তাঁদের কী প্রতিক্রিয়া হয়।

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া পাচ্ছে না জশ হ্যাজলউডকেও

এর আগে, অজি ডানহাতি পেসার জশ হ্যাজলউড হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অ্যাডিলেডে অ্যাশেজের ২য় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছিলেন। দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে হ্যাজেলউডের জায়গা নেবেন ঝাই রিচার্ডসন।

দ্য গাব্বাতে প্রথম টেস্ট ম্যাচে পাঁজরের চোটে ভুগলেও দ্বিতীয় ম্যাচে অজিদের হয়ে মাঠে নামবেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া বর্তমানে অ্যাশেজ সিরিজে ১-০ তে এগিয়ে আছে।

১ম টেস্টে, ক্যাঙ্গারুরা খেলার প্রতিটি বিভাগে জো রুটের নেতৃত্বাধীন দলকে পিছনে ফেলে এগিয়ে যায়। প্রথম অ্যাশেজ টেস্ট মাত্র ৪ দিনে শেষ হয়ে গিয়েছিল, এবং অস্ট্রেলিয়া তাদের প্রতিপক্ষকে ৯ উইকেটে পরাজিত করেছে। অস্ট্রেলিয়ার পক্ষে স্ট্যান্ড-আউট পারফর্মার ছিলেন ট্র্যাভিস হেড, যিনি দ্বিতীয় দিন মাত্র এক সেশনে সেঞ্চুরি করেছিলেন। তাঁর ইনিংস শেষ হয়েছিল ১৫২ রানে। নাথান লায়ন দ্য গাব্বায় তাঁর স্পিনের ভেল্কি দেখিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। ডাউইড মালানের উইকেট নিয়ে তিনি তৃতীয় অস্ট্রেলীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের অধিকারী হন।  

close whatsapp