বিশ্বকাপ জয়ের থেকেও আইপিএল জেতা কঠিন, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলের হারের পর থেকেই নেতৃত্ব নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ফের ভারতীয় দলের অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে ফেরানোর দাবীতে সোচ্চ্বার হয়েছেন অনেকে। সেইসঙ্গে রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে রোহিত শর্মার পাশে দাঁড়িয়েই খানিকটা বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে কেন রোহিত শর্মাকে ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে তা নিয়েও মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কার্যত আইপিএল জয়ের উপমাই শোনা গিয়েছে তাঁর মুখে।

বিরাট কোহলি পরবর্তী ভারতীয় দলের নেতৃত্বের ভার উঠেছে রোহিত শর্মার কাঁধে। কিন্তু রোহিত শর্মার হাতেও এখনও পর্যন্ত আইসিসির ট্রফি অধরাই রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার পর থেকেই রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েই বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে বিরাট কোহলি পরবর্তী রোহিত শর্মাই ছিলেন ভারতীয় দলের একেবারে যোগ্য নেতৃক্বের দাবীদার। কারণ পাঁচটি আইপিএল জিতেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

অধিনায়ক রোহিত শর্মার পাশে দাঁড়িয়েই বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

প্রাত্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতির মতে কখনও কখনও বিশ্বকাপ জয়ের থেকেই আইপিএল জেতাটা অনেক কঠিন একটা কাজ। কারণ সেখানে বহু ম্যাচ খেলতে হয় প্রতিটি দলকে।  সেখানেই রোহিত শর্মার পাঁচটি আইপিেল জয়ের অভিজ্ঞতা ছিল। সেইকারণেই যে এই তারকা ক্রিকেটারকে বিরাট কোহলির পরবর্তী ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছিল তা মেনে নিতে কোনও দ্বিধা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

এই প্রসঙ্গে আজতক-এ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমার রোহিত শর্মার ওপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। কারণ তিনি এবং মহেন্দ্র সিং ধোনি পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে। আইপিেলের মতো প্রতিযোগিতা জেতা একেবারেই সহজ নয়। কারণ যথেষ্ট কঠিন প্রতিযোগিতা এই আইপিএল। আমার মতে বিশ্বকাপ জয়ের থেকেও আইপিএল জয় অনেক কঠিন একটা কাজ। আইপিএলের মঞ্চে ১৪টি ম্যাচ খেলতে হয়। সেইসঙ্গে প্লেঅফে আরও বেশ কয়েকটি ম্যাচ থাকে। কিন্তু বি্শ্বকাপে চার থেকে পাঁচটি ম্যাচ খেলেই  সেমিফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ থাকে। সেখানে আইপিএলের মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৭টি ম্যাচ খেলতে হয়”।

রোহিত শর্মার নেতৃত্বে আগে ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, তিনি ভারতীয় দলের পাকাপাকিভাবে অধিনায়ক হলে, এখনও পর্যন্ত সাফল্যের ঝুলি  রোহিত শর্মার খালি। যদিও এখনই তাঁকে নিয়ে হাল চাড়তে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

close whatsapp